somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুলিয়ান ক্যালেন্ডার থেকে গ্রেগরিয়ান ক্যালেন্ডার- ১১ দিন গায়েব দুনিয়া থেকে

১৮ ই মার্চ, ২০১৩ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীচের ক্যালেন্ডারটি ভাল করে খেয়াল করুন:



কিছু পেলেন? না আমি পাইনি, পরে পড়ে পেলুম। এখানে ১১ দিন কম আছে! হ্যাঁ ঠিকই বললুম ১১ দিন নেই। সেপ্টেম্বর মাসটি দেখুন ২রা সেপ্টেম্বর এর পর ১৪ ই সেপ্টেম্বর । আর এই ক্যালেন্ডারটি ১৭৫২ সালের।
এখানে ৩ রা সেপ্টেম্বর থেকে ১৩ ই সেপ্টেম্বর পর্যন্ত নেই।

তখন ইংল্যান্ডের রাজা ছিলেন দ্বিতীয় জর্জ। বাবা প্রথম জর্জ মারা গেলে


(রাজা দ্বিতীয় জর্জ ১৬৮৩- ১৭৬০)

১৭২৭ সালে তিনি ইংল্যান্ড এর রাজা হন। তখন স্কটল্যান্ড আলাদা রাজ্য ছিল। দ্বিতীয় জর্জ এর আসল নাম জর্জ অগাস্টাস, বাবার নাম প্রথম জর্জ আর মায়ের নাম সোফিয়া ডরোথী।
তিনিই বছরের ক্যালেন্ডার 'জুলিয়ান' থেকে 'গ্রেগরিয়ানে' পরিবর্তন করেন।
পার্লামেন্ট এ 'ক্যালেন্ডার এক্ট ১৭৫১' এর মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। এর ফলে বছরের প্রথম দিনটিও পাল্টে ফেলা হয়। এটাকে বলা হয় Supputation of the Year.
১৭৫২ এর আগে বছর শুরু হত ২৫ শে মার্চ যাকে বলা হত Lady day.
Lady day ছিল ৪ টি কোয়ার্টার ডে এর একটি। অর্থাৎ একটা বছরকে মোট ৪ টা অংশে ভাগ করা হত। সেগুলি ছিল ২৫ শে মার্চ= Lady Day,
২৪ জুন= Mid Summers Day, ২৯ শে সেপ্টেম্বর= Michaelmas Day আর ২৫শে ডিসেম্বর= Christmas Day।

ঐ আইন করার আগে ইংল্যান্ডে ২৫ শে মার্চ ১৬৪২ এর পর দিন ছিল
২৬ শে মার্চ ১৬৪৩।
এখন এই আাইন করার ফলে ৩১ শে ডিসেম্বর ১৭৫১ এর পরদিন হল
১ লা জানুয়ারী ১৭৫২।
কিন্তু ১৭৫১ হয়ে গেল একটা ছোট বছর Short Year, মাত্র ২৫ শে মার্চ থেকে ৩১ শে ডিসেম্বর!
আগে ট্যাক্স দেয়ার তারিখ ছিল লেডি ডে তে অর্থাৎ ২৫ শে মার্চ। কিন্তু ১৭৫২ এর সেপ্টেম্বর এর ১১ দিন মুছে দেয়ার ফলে লোকেরা লেডি ডে তে মানে ২৫ শে মার্চ ট্যাক্স দিতে অনীহা প্রকাশ করল। এছাড়া ১৭৫৩ এর ২৫ শে মার্চ ছিল রোববার ছুটির দিন সুতরাং আরো অনীহা। ট্যাক্সের লোকেরা বলল ঠিক আছে ট্যাক্স দিবা আরো ১১ দিন পর অর্থাৎ ৬ ই এপ্রিল ১৭৫৩। সেই থেকে ইংল্যান্ডে ট্র্যাক্স ইয়ার আরম্ভ হয় ৬ ই এপ্রিল থেকে।
অনেক সম্ভাব্য প্রশ্নের উত্তর আমার জানা নেই। আপনি প্রশ্ন আর উত্তর জানলে কাইন্ডলি শেয়ার করবেন। ধন্যবাদ।


সুত্র: Click This Link
Click This Link








৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×