দৃষ্টির অগোচরে এক পশলা বৃষ্টি এসে ছুঁয়ে দিয়েছিল আমার হৃদয়,
আমি টের পাই নি।
দক্ষিণা বাতাস হঠাৎ এসে শরীর হিম করে দিয়েছিল,
আমি বুঝতে পারি নি।
বসন্তের কোকিল এসে কি সব কানে কানে বলে গিয়েছিল,
আমি তা শুনি নি।
ভরা বাগানের ফুল বারেবারে কাছে এসে সুভাষ দিয়েছিল,
আমি শুঁকে দেখি নি।
আকাশ নীল হয়েছিল, রাতে চাঁদ উঠেছিল,
আমি কিছু দেখি নি।
আজ নেই কিছু শূন্য আমি এখন আমি বুঝতে পারছি,
কেউ এসেছিল কিন্তু আমি বুঝি নি।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


