somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃদুমন্দ প্রলপন: এক

১৮ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য সবকিছু এখন থাক;
এভাবেই শুরু করা যাক-
পৃথিবীর কোনো লোকালয়
বসবাসের জন্য নিরাপদ নয়।
কখনো ভাবি তাই
অরণ্যেই পালিয়ে যাই।
আবার তা-ও ভাবি, অরণ্যও বসবাসের যোগ্য নয়;
সেখানেও রয়েছে মানুষের মতো হিংস্র জন্তুর ভয়।
তাহলে কী আর করি!
আপন আগুনেই পুড়ে মরি।
না, না, নিজেকে আর পুড়াব না;
বঞ্চিত হয়ে কোথাও পালাব না।
বরং জীবনের গহিনেই চলে যাই।
পুথিবীর কাছে পাওনার দাবি জানাই।
ভালোয় ভালোয় আমার পাওনা না পেলে
বিধি-নিষেধের সকল শিকল ভেঙে ফেলে
বিদ্রোহের রক্তলাল পতাকাগুলো ওড়াই।
নিষেধিত কথাগুলো মানবপ্রভুদের জানাই।
জানিই তো না কী কথা জানানো যায়!
কিছু বলতে তো হবেই, কী বলা যায়?
মানি না কোনো মানা;
জানি না কোনো সীমানা।
একটা পরিশেষ?
হবে না যে শেষ!
অর্বাচীন ধনতন্ত্র...
অবান্তর গণতন্ত্র...
অসম্ভব সমাজতন্ত্র...
অবাস্তব আইনকানুন- আপনারা তাই মানুন।
অনর্থক সীমান্ত- আপনারা তাতেই থাকুন।
যা বলেছি, যা বলতে চেয়েছি- বোধকরি বুঝতেই পেরেছেন;
যা বলতে পারিনি, কেন বলতে পারিনি- তাও কি বুঝে গেছেন?
আশা করি এসব কথা ভুলেও কাউকে বলবেন না;
আপনারা কিন্তু সামন্ত-মানুষ কিংবা সম্ভ্রান্ত-ফানুস না!









০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×