somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগ, ব্লগার ও ব্লগিং

১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Weblog এর সংক্ষিপ্ত রূপ Blog। ওয়েবলগ শব্দটি জোম বার্গার ১৭ ডিসেম্বর ১৯৯৭ প্রখম ব্যবহার করেন। ওয়েবলগ থেকে ব্লগ শব্দটি চালু করেন পিটার মেরহোলজ। তিনি তাঁর ব্লগ পিটারমি ডট কম ( Peterme.com)-এর সাবসাইডে শব্দটা ভেঙে উই ব্লগ (We blog ) হিসেবে লিখেন। অল্পদিন পরেই ইভান উইলিয়ামস ব্লগকে বিশেষ্য ও ক্রিয়ারুপে ব্যবহার শুরু করেন। এবং তিনিই ব্লগার শব্দটি জনপ্রিয় করে তুলেন। এজন্য ইভান উইলিয়ামসকে ব্লগিং-এর জনক বলা হয়ে থাকে।
ব্লগের বাংলা অনলাইন দিনপঞ্জি, ব্যক্তিকেন্দ্রিক পত্রিকা ইত্যাদি। ব্লগকে নাগরিক সাংবাদিকতার অবাধ ক্ষেত্রও বলা হয়। বর্তমানে ব্লগিং কেবল ব্যক্তিগত আবেগ-অনুভূতি প্রকাশের মাধ্যম নয়; মত প্রকাশ ও গবেষণার উন্মুক্ত মঞ্চও। তথ্য-তত্ত্ব ও শিল্প-সাহিত্যসম্বলিত ব্লগ হয়ে উঠেছে এক জ্ঞানভাণ্ডার। এটি শুধু সামাজিক যোগাযোগের মাধ্যম নয়, সামাজিক আন্দোলনের হাতিয়ারও। 'আরব বসন্ত' এর বড় উদাহরণ। যুক্তরাষ্ট্রের করপোরেট দুর্নীতিবিরোধী 'অকুপাই ওয়ালস্ট্রিট' আন্দোলনের সূত্রপাত হয় ব্লগিং-এর মাধ্যমেই। ব্লগের সুবাদেই পাকিস্তানের মালালা ইউসুফজাঈ সারা বিশ্বে আজ নারী সাহসিকতার এক উজ্জ্বল নাম। বাংলাদেশের শাহবাগ আন্দোলন তথা গণজাগরণ মঞ্চ'র মূল ভিত্তিই হলো ব্লগিং।
ব্লগিং মূলত লেখানির্ভর হলেও আর্ট ব্লগ, ফটো ব্লগ, ভিডিও ব্লগ, এমপিথ্রি ব্লগ ইত্যাকার বহুবিধ ব্লগ রয়েছে। পোস্টের ধরন অনুয়ায়ী ব্যক্তিগত, সামাজিক, প্রাতিষ্ঠানিক/ব্যবসায়িক- এই তিন ভাগে ভাগ করা যায়। এছাড়াও প্রশ্ন ব্লগ, খবর ব্লগ ইত্যাদি তো আছেই।
নানামাত্রিক ব্লগিংয়ে বাংলাদেশও পিছিয়ে নেই। ব্যক্তিগত উদযোগে বিক্ষিপ্তভাবে বাংলায় ব্লগ লেখা শুরু হলেও 'সামহোয়্যারইনব্লগের' হাত ধরে তা পূর্ণতার দিকে অগ্রসর হতে থাকে। ২০০৫ সালের ১৫ ডিসেম্বর 'বাঁধ ভাঙার আওয়াজ' স্লোগানে ব্লগবিশ্বে প্রবেশ করে সামহোয়্যারইনব্লগ। এবং ধীরে ধীরে এটি জনপ্রিয় হয়ে উঠছে। ২০০৭ সালে 'সচলায়তন' ও 'আমার ব্লগ' এবং ২০০৮ সালে 'প্রথমআলোব্লগ' বাংলায় ব্লগচর্চা বেগবান করে। বর্তমানে ব্যাপক আলোচিত 'প্রজন্মব্লগ'সহ বাংলা ব্লগ সাইটের সংখ্যা অনেক।
বাংলা ব্লগকে অধিক জনপ্রিয় করে তুলতে ১৯ ডিসেম্বরকে ঘোষণা করা হয়েছে 'বাংলা ব্লগ দিবস' হিসেবে। আসুন, আমরা সবাই মিলে ব্লগিংকে বিকল্প গণমাধ্যম হিসেবে শক্তিশালী রূপে গড়ে তুলি।
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×