somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শামসুর রাহমান::একজন রাস্ট্রদ্্রোহীর জন্য এলিজি

১৭ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাহমান নেই ।
ফিরবেন না কোনো দিন আর ।
ক' পুরুষ আগে ও মূর্তি পূজারী ছিলাম বলে এখনো হয়তো ব্যক্তি পূজার নেশা কাটেনা আমাদের । ব্যাক্তি রাহমানকে নিয়ে টানা হেচড়া চলুক আরো কদিন ।
তার পর তার কবিতা অংশ হোক আমাদের মননের ।

এই শোকে র দিনে কেন যে আমার মনে দানা বাঁধে পুরনো ক্ষোভ ?

ব্রাত্য'র একটা পোষ্ট দেখলাম কেন শামসুর রাহমান গুরুত্বপূর্ন । রাহমান গুরুত্বপূর্ন শুধু তার কবিতা নয় --স্বাধীনতা ও ধর্মনিরপেক্ষ বাংলাদেশের প্রতি তার দায়দ্ধতার কারনে ।
ব্যক্তি জীবনে নিরীহ , সদালাপী এই মানুষটা জড়িয়ে ছিলেন সামপ্রদায়িকতা বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রামে ।
তিনি ছিলেন ঘাতক দালাল বিরোধী গন- আদালতের একজন আয়োজক ।
পুরস্কার হিসেবে জোটেছিল রাস্ট্রদ্্রোহীতার মামলা ।
হা রাস্ট্র! হা গনতন্ত্র !
যুদ্ধাপরাধীর বিচার চেয়ে একজন কবিকে হতে হয়েছিল রাস্ট্রদ্্রোহী .... ।

--------------------------------------
আজ মনে পড়ে ব্যক্তিগত অক্ষমতার স্মৃতি ।
93 তে সিলেটে র প্রগতিশীল লেখক-সাংবাদিক-শিল্পীরা আয়োজন করেছিলেন শামসুর রাহমানের সংবর্ধনার ।
জামাত ও তাদের জারজ সন্তানেরা প্রিতরোধের ঘোষনা দিয়েছিল ।
আগের রাতে প্রস্তুতি কমিটির সভায় আক্রমন করে শিবির রক্তাক্ত করেছিল মদনমোহন কলেজের বাংলার শিক্ষক কবি আবুল ফতেহ ফাত্তাহ কে ।

না শেষ পর্যন্ত আমরা কবিকে সম্বর্ধনা দিতে পারিনি প্রশাসনের 144 ধারা আর ত থাকথিত প্রগতিশীল রাজনীতিকদের আপোষকামীতার জন্য ।

সেদিন রাজধানীর প্রগতিশীলরা নাক কুঁচকে ছিলেন যেনো মৌলবাদ সিলেটের একা সমস্যা । আজ হয়তো বোঝেন শুধু সিলেট , চট্রগ্রাম নয় কি করে অন্ধকার গ্রাস করে নিচ্ছে সমগ্র জনপদ ।

--------------------------------------

প্রধানমন্ত্রী কি দেখতে গেলেন দেশের প্রধান কবিকে? তালিকা ভুক্ত সন্ত্রাসী ছগিরের লাশে ও তো আপনি ফুল দিলেন !এক বার অসুস্থ রাহমানকে দেখতে যেতে পারলেন না ? লোকটার বিরুদ্ধে রাষ্ট্রদ্্রোহীতার মামলা করেছিলেন ,ভুলতে পারেননি বোঝি !

শেখ হাসিনা আপনি?--- অনেকের আপত্তি সত্বে ও কিনতু রাহমান আপনার পাশে থেকেছেন, নিজের সার্বজনীন পরিচয়কে প্রশ্নবিদ্ধ করেছেন । আপনি কি গিয়েছিলেন অসুস্থ কবির শয্যাপাশে?

জানি এসবে আর কিছুই াসেনা যায়না আপনার প্রিয় শামসুর রাহমান ।
আপনার মৃতু্যতে রাস্ট্রীয় শোক ঘোষিত হবে, পতাকা অর্ধনমিত হবে --- না ভরসা করিনা ।
আপনি তো ভবিষ্যত দ্্রষ্টা ছিলেন যেমন থাকেন প্রতিটি কবি ।
আপনিই তো লিখেছিলেন উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ ।
চলুক । এই উদ্ভূট উট আমাদের আরো গভীর অন্ধকারে নিয়ে যাক ।
আপনি শান্তিতে ঘুমান িপ্রয় কবি শামসুর রাহমান । ।

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯২

লিখেছেন রাজীব নুর, ২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০০



প্রিয় কন্যা আমার-
ফাজ্জা তোমার স্কুল বন্ধ। তুমি তোমার নানা বাড়ি গেছো। এবার অনেকদিন থাকবে নানা বাড়ি। নার্সারি থেকে কেজি ওয়ানে উঠলে। বেতন বেড়েছে। খরচ বেড়েছে। আমি নিশ্চিত... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

গোসাইপুর ১৯৭১

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৬ শে জুন, ২০২৬ ভোর ৪:৫০



জুন মাসের পড়ন্ত বিকেল, ভ্যাপসা গরমে আগন্তুক ঘেমে একাকার। গায়ে ময়লা হাফ শার্ট আর নীল ফুলপেন্ট। শার্টের রঙ কোনো এক সময় হয়তো সাদা ছিলো, ময়লা হতে হতে এখন প্রায়... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মোহমায়া

লিখেছেন ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬



খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।

ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।


হারানো মুহুর্তরা কি সত্যিই  ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত... ...বাকিটুকু পড়ুন

×