somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কমরেড যেই প্রকারে মুরগী হইলেন ...

২৬ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[
পড়ছিলাম সুমন চৌ: এর 'সংগ্রামের ইতিহাস কি অবান্তর ?' । চেনাজানা দু চারজনের 'লেজমোটা' হয়ে যাওয়ার গল্প মনে পড়ে গেলো ।
কৃতজ্ঞতা । ।

]

[ইটালিক]
জলদাসের শ্রেনীবিপ্লব:: বিবর্তনে ওয়াটার লর্ড [/ইটালিক]

সুনামগঞ্জ-1 সংসদীয় আসনের মাননীয় সাংসদ ।
নজীর হোসেন ।
90 এর আগে কমিউনিষ্ট পার্টিকরতেন ।ছিলেন কমরেড নজীর হোসেন । পেশায় স্কুল মাষ্টারী ।

গুরু ছিলেন সমাজতান্ত্রিক আন্দোলনের প্রবাদ পুরুষ কমরেড বরুন রায় -- সুনামগঞ্জের হাওর অঞ্চলে যার সংগ্রাম ও ত্যাগ ছড়িয়ে আছে লোকগাঁথার মতো । গুরু র উপযুক্ত শিষ্য হিসেবে কমরেড নজীর ও সংগঠিত করেছেন --'জাল যার জলা তার' আন্দোলন ।

91 এর নির্বাচনে শেখ হাসিনা এলেন বরূন রায়কে অনুরোধ জানাতে নৌকা প্রতীকে নির্বাচন করার জন্য । বর্ষিয়ান জননেতা উলটো আব্দার জানালেন নজীর হোসেনকে মনোনয়ন দেবার জন্য ।
পেলেন এবং কমরেড নজীর হোসেন সাংসদ হলেন ।

পরের নির্বাচন ।
সেই একই নজীর হোসেন , তবে আর কমরেড নয় ।
ততদিনে জলমহালের স্বাদ পেয়ে গেছেন ।মনোনয়ন নিলেন বি.এন.পি থেকে ।

জলদাসের শ্রেনী সংগ্রামের ত্যাগী কমরেড এখন
ওয়াটার লর্ড নজীর হোসেন ।
---------------------------------------

[ইটালিক]
বিপ্লবের লাল ঝান্ডা যখন লাল মূরগীর খাঁচায়
[/ইটালিক]
সিলেট শহর ও শহর তলীর সবচেয়ে সুস্বাদু মাটি হলো বাগানের কূলী ও আদিবাসী পাত্র সমপ্রদায়ের ।
তাই এদেরকে উচ্ছেদ করে সেই সুস্বাদু মাটির দখল নেয়া র একটা প্রবল প্রতিযোগীতা আছে শহর সিলেটে । রাগীব আলী নামের এরকম একজন দখলদার 'বিশিষ্ট দানবীর' হয়েছেন । তিনি কয়েকটি শিল্প গ্রুপ, ঢাকা ও সিলেটে কয়েকটি বেসরকারী(বেদরকারী!) বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ব্যাংকের মালিক ।
যাহোক ভূমিদসু্যদের শিকার আদিবাসীদের পাশে এসে দাঁড়িয়েছিলেন একজন তরূন আইনজীবি । তিনি ও সমাজতান্ত্রিক । কমরেড মালেক ।
মাটি রক্ষা করতে গিয়ে এক সময় সুঘ্রান তার ও লাগা শুরু করলো ।

এর পর সব থেকে বেশ ী ভূমি গ্রাস তিনিই করলেন ।
ভূমি গ্রাস শুরু করার পর উকিল হিসেবে তার পশার ও বেড়ে গেলো ।
পেশার প্রতি দায়িত্ববোধ হিসেবে মাঝে মাঝে ক্লায়েন্টদের বাড়ী ও যেতেন । তবে একজন মহিলা ক্লায়েন্টের বাড়ী একটু বেশী বেশী যেতেন এবং সন্ধ্যা ঘনাবার পর । এবং মহিলার স্বামী ছিলেন প্রবাসী ।
বেরসিক পাড়া প্রতিবেশী ।
একদিন সেই মহিলার বাড়ী ঘেরাও করলো । কমরেড মালেক এসে ঢোকেছেন তার কিছুক্ষন আগে ।
কিন্তু মহিলা কমরেডের কথা অস্বীকার করলেন । ঘাওড়া পাবলিক ও ছাড়েনা ।
মহিলা পুলিশ ডাকলেন ।

পুলিশ এসে কমরেডকে খুঁজে পেলো এবং উদ্ধার করলো বাড়ীর পেছনের বারান্দায় রাখা মুরগীর খাঁচার ভেতর থেকে ।

সেই থেকে কমরেড মালেক হয়ে গেলেন মূরগী মালেক!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

×