somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

[is=0033PP] | | Svojɇbi

২২ শে নভেম্বর, ২০০৬ রাত ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[
1975 এর 15 আগস্টের মধ্যরাতের পর ।
বাংলাদেশ সেনাবাহিনীর ক'জন মাঝারী র্যাংকের অফিসার , সম্ভবত: নিজেদের ভাবছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিমান পুরুষ । ইতিহাস সৃষ্টি করা যেমন সাহসের কাজ, ইতিহাসকে ধ্বংস করতে পারা ও তো ভীষন শক্তি'র ব্যাপার ।
তারপর গত 30 বছরে মাঝে মাঝেই এরকম শক্তিমান তারকার উদয় ঘটেছে বাংলার ভাগ্যাকাশে । তাদের কেউ রাজনীতিবিদ, কেউ সামরিক জান্তা, কেউ কেউ বিচারপতি, কেউবা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য....
এঁদের কেউ ক'দিনের জন্য, কেউ ক'মাস কেউবা কয়েকবছর ধরে নিজেদের অজেয়, অব্যয় ভেবেছেন ।

হায়, ইতিহাস বড় পরিহাসপ্রিয় ।
এই সব শক্তিমানদের সময় ছুঁড়ে ফেলে দিয়েছে ভাগাড়ে ।
[গাঢ়]
বেচারা আজিজ ... গোলগাল, নাদুস নাদুস.. পঁচা ফল । দেখলে মায়া হয় ।
[/গাঢ়]
]
*********************************************


ঘুমিয়ে পড়ুন,খন্দকার । খুলে রাখুন টুপিটা ।
টুপি কালো । অন্ধকার আরো কালো । রাস্তায় একটা
গাছ পড়ে আছে নিখুঁত দুভাগে কাটা । ঠোঁটে ঘাস
কবুতর একটি উড়ছে । এখন তো দিন শেষ----
দিনের অস হ্য আলো,ব্যাস,শেষ! সারাদিন ধরে
টেবিলে যে তাসের বাড়িটা তুলে খেলা করেছেন,
খুলে নিন একে একে,তাসগুলো গুছিয়ে রাখুন ।
এখনি সময় এক ইঁদুর হবার । দেখুন না
এত বড় বাড়ি,সুনসান চারদিক,বাংলাদেশ
বিশাল কিচেন । কই,উঠুন,ছুটুন,খন্দকার,
দেয়ালে বাংলার ম্যাপ ওই যে ঝুলছে,উঠে যান,
কাটুন ।--কী? হাত দিয়ে দেখে নিন আপনার দাঁত
ইতোমধ্যে ইঁদুরের দাঁত হয়ে গেছে ।

এটা কিন্তু
এখনো সকাল নয়,তবু যদি খিদে-খিদে করে--
ওইতো ওখানে এসে দাঁড়িয়েছে বদ্্বীপের নারী,
স্তনে তার তেরোশ নদীর দুধ-- দাঁতটি বসান ।
কিন্তু যাঁকে একদিন নেতা বলে সালাম দিতেন
তিনি তো সিঁড়িতে পড়ে-- এখনো তো রক্ত টপটপ-
ধ্বকধ্বক করছে ওটা কী?হৃদপিন্ড ? বাংলাদেশ?
যথেষ্ট মরেনি বুঝি মুজিবুর?-- কোথায় পিস্তল!!
ওইতো সোফায় শুয়ে কর্নেল সাহেব, হিপে তার
হোলস্টারে আছে আটঘড়ার পিস্তল । টেনে নিয়ে
দুম করে করুন ফায়ার । ইঁদুরের ব্যব হার
অত:পর--মানচিত্র,জননীর স্তন,গর্ভথলি । সমাপ্ত আহার !

খন্দকার, এবার ঘুমোন । আজ
এ থ্রি সিটার সোফাই বিছানা । শুয়ে পড়েছেন?
ঘুম কি আসেনা তবু? বাম হাত তুলে ধরতেই
চমকে যে উঠলেন ! ঘড়ই বন্ধ হয়ে গেছে? নাকি
চলছেই--চোখর ধন্দ--বেড়ালটা কালো মিশমিশে--
সময় হঠাৎ লাফ দিয়ে গিলে ফেলবে ইঁদুর ।
খন্দকার ঘুমোন তো এবার ।

এখন দিনের আলো
মরে গেছে বাংলাদেশ থেকে । এখনো নি:শ্বাস পড়ে,
রক্ত বয় দেহে, এখনো তো কবুতর মৃত্তিকার
বাতর্া আনে ঠোঁটে ঘাস নিয়ে । সে কথা এখন থাক ।
এখন ঘুমোতে যান । রাত দু'টো । তবে তআর আগে
মগজটা খুলে জমা দিতে হবে কর্নেলের কাছে ।
চটপট সরে নিন । এইতো বিছানা বেশ । ব হু
দেরি শেষ বিছানার । খন্দকার, ঘুমোতে যান তো!

[ইটালিক]
আকাশে একটি তারামন্ডল ঝুলে আছে যেন ফাঁস ।
আঁস্তাকুড়ের গাদায় একটি ধেড়ে ইঁদুরের লাশ ।
সোফাটি কি খুব দুলছে ,খন্দকার ?
কিছু না, কিছু না--বেড়ালটা শুধু শানিয়ে নিচ্ছে দাঁত ।
বুড়ো এক তাঁতি ইটিহাস জুড়ে চালিয়ে চলেছে তাঁত ।
পৃথিবীটা খুব দুলছে ,খন্দকার ?
[/ইটালিক]




------------------------------------------------
সামপ্রতিক পড়া [গাঢ়] সৈয়দ হকের [/গাঢ়] কবিতা


সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উপরোধের আগে

লিখেছেন মায়াস্পর্শ, ১৯ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



একটা ক্ষণ,
ক্ষীণ, তবুও অবয়,
আমাকে হাজার বছর বাঁচিয়ে রাখবে সবুজ অটবীর আলেখ্যে,
তুমি এলে,
সেই পুরোনো মায়া হয়ে।

কতকাল পরে সম্মুক্ষে দু জোড়া চোখ?
সে প্রশ্নের প্লাবনে আমি... ...বাকিটুকু পড়ুন

আমরা কি আধুনিক যুগের জন্য প্রস্তুত।

লিখেছেন নাহল তরকারি, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:২৩

২০০৯ সাল থেকে সম্ভবত সকল সরকারি কর্মচারীদের ব্যাংকে বেতন হয়। এবং এই বেতন দেওয়ার পক্রিয়া ১০০% কম্পিউটার বেইস। সরকারি কর্মচারীদের বেতন সিজিএ অফিস হ্যান্ডেল করে। আর সম্ভবত আইবিবিএএস+ সার্ভার বেতন... ...বাকিটুকু পড়ুন

৫৫ বছরে কেন আরেকটা রিফাইনারি হলো না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৪৪


রাশিয়া থেকে তেল আনতে হলে আমেরিকার অনুমতি লাগবে। এই একটা বাক্য পড়লে অনেকে ভাববেন এটা কোনো রাজনৈতিক ভাষণের অংশ, কিংবা অতিরঞ্জন। কিন্তু এটা ২০২৬ সালের বাস্তবতা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগেছে,... ...বাকিটুকু পড়ুন

আছছে পিনু ভাই

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০২


ঘরের ছোল নাকি ঘরত আছছে
পুটি, বওল, টেংরা মাছ কুটিরে?
পাতিলত ভরে পুরপুরি ছালুনের
বাসনা যেনো আকাশত উরে-
কি সখ ছোলপল নিয়ে হামি এনা
যমুনাত যামু গাওধুমি, সাতরামু;
কে বারে শুন শুন হামাগিরে... ...বাকিটুকু পড়ুন

নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:২০



নৈতিকতা, দ্বিচারিতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ কি আছে?

এখানে ছবি আছে ক্লি করে দেখতে হবে, যেহেতু আমাকে ছবি আপলোডে ব্লক করেছে এডমিন।

দেশের রাজনীতিতে একটি পুরোনো প্রবণতা আবারও স্পষ্ট হয়ে উঠছে- জনগণের বাস্তব... ...বাকিটুকু পড়ুন

×