প্রশাসন থেকে যোগাযোগ করা হয় পত্রিকা অফিসগুলোতে। ভিসি সরাসরি দেখা করেন সম্পাদকদের সঙ্গে। সাক্ষাতের বিষয় হয়Ñ ‘আপনার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আমার কথা শোনে না। উল্টাপাল্টা নিউজ করে।’
বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা মিডিয়া জগতের একটি গুর“ত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা এখন সম্মানজনক পেশা। পার্টটাইম জব হিসেবে সাংবাদিকতা শিক্ষার্থীদের অভিজ্ঞতা সঞ্চয়ে কিছুটা এগিয়েই রাখে। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সব ধরনের সংবাদই তুলে ধরতে হয়। বিশ্ববিদ্যালয়ে সব ধরনের সংবাদের সরব উপ¯ি’তি অদক্ষ মিডিয়া কর্মীদেরও দক্ষ করে তোলে।
পড়ার পাশাপাশি সাংবাদিকতা। বিশ্ববিদ্যালয়ের সব খোঁজ রাখা হয়ে যায় পেশাগত দায়িত্বের কারণে। সবার কাছে সাংবাদিক শিক্ষার্থীদের গুর“ত্ব বেড়ে যায়। বেশ খাতিরও জোটে। তবে সৎ ও ব¯‘নিষ্ঠ সাংবাদিকতায় বরাবরই প্রভাবশালী একটি অংশের বিরাগভাজন হতে হয়। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো হ”েছ যাবতীয় অনিয়ম আর দুর্নীতির আখড়া। অস্ব”ছতার কারণে প্রশাসনের স্বৈরাচারী হওয়ারও সুযোগ থাকে।
ই”ছামতো প্রশাসন পরিচালনায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সাংবাদিকরা। একাডেমিক ক্যারিয়ার, চাকরির প্রলোভন, আর্থিক সুবিধা প্রদান প্রভৃতি দিয়ে যদি তাদের ম্যানেজ করা না যায়, তবে বিপত্তি প্রশাসনের। সংবাদ ও মিডিয়াকে থোরাই কেয়ার করার মানসিকতা থাকলেও একটু ভয় যেন মনে রয়েই যায়। ক্ষোভ বাড়ে তাদের প্রতি।
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



