somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার যৌবন মিশিয়া গেল জলে............:((:((

৩০ শে জুলাই, ২০০৯ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার রুমমেট বাসিত ভাই।ইদানিং তাকে দেখছি সারা দিন বেশ হাসি খুশি থাকেন।যেই বাসিত ভাইয়ের পেটে বোমা মারলেও কোন শব্দ বের হত না সেই বাসিত ভাই পর্যন্ত সেদিন আমাকে বলছে,ইমির কি অবস্থা তোমার?কেমন আছ?তোমার সাথে তো কখনও ভাল মত কথা বলাই হয় না।
আমি নিজের কানকে বিশসাস করতে পারলাম না।কি ব্যাপার এ কি সেই বাসিত ভাই।
আমি বললাম কি ব্যাপার বাসিত ভাই?আপনার হটাত এই পরিবর্তন কেন?
বাসিত ভাই বললেন তুমি জুনিওর মানুষ এই সব বুজবানা।জটিল বিষয়।
জটিল বিষয়টা ২ দিন পরে বুজলাম।রাত ১ টার সময় হটাত ঘুম ভেঙ্গে গেল।দেখি বাসিত ভাই যেন কার সাথে মোবাইলে কথা বলছে।
দেখি বাসিত ভাই কাকে যেন বলছেন,"জানু পাখি তুমি কেমন আছ?আমার ময়না পাখি তোমার জন্য এ হৃদয় সারা দিন হাহাকার করে।"আমার ঘুমের ১৩ টা বাজল,পরদিন আমার পরিক্ষা।আমি বাসিত ভাইকে বললাম কি শুরু করলেন ভাইয়া।একটু শান্তি মত ঘুমাইতে দিবেন না?বাসিত ভাই দেখি এবার ফিসফিস করে কথা বলতে লাগলেন।

পরদিন পরিক্ষা দিয়ে আসার পর বাসিত ভাইয়ের কাছে সব শুনলাম।ভাইয়াকে একটা মেয়ে মোবাইলে কল করে।ভারি মিষ্টি মেয়েটির গলা।মেয়েটা আমেরিকা থাকে।তাই এখন শর্ট ভিজিটে দেশে আসছে।উদ্দেশ্য সে এখন বিয়ে করে তার বর কে নিয়ে আমারিকা যাবে।ভাইয়ার কোন ফ্রেন্ডের কাছ থেকে উনার নম্বর পেয়েছে।এখন তার ভাইয়াকে অনেক পছন্দ হয়েছে।আর ভাইয়াও তার প্রেমে মোবাইলে ডুবে ডুবে কথা বলে সারা দিন।

ভাইয়াও সারাদিন খুশি থাকে।বলে ইমির আমি আমেরিকা যাচ্ছি।তোমার জন্য কি পাঠাব বল?তোমার তো একটা মোবাইল সেট দরকার তাই না?
আমি বললাম ভাইয়া কিছু লাগবেনা।গেল সপ্তাহে যেই ১০০০ টাকা নিয়েছেন এইটা দিলেই চলবে।ভাইয়া আহত গলায় বললেন শুন মানুষের অবস্থা সবসময় এক রকম যায় না।তা ছাড়া আমি গেলে তোমাকেও পরে হেল্প করতে পারব ।তাই না?
আমি বললাম না ভাই।আপনার কষ্ট করা লাগবে না।এমনিতেই অনেক ভাল আছি।
যাই হোক ভাইয়া সারা দিন তাকে কল দেয়।আর রাতে শুরু হয় ৩০ পয়সার কথা।ভাইয়ার জন্যে রুমে ঘুমানো কঠিন হয়ে গেলে আমি পাশের রুমে আমার বন্ধু মাসুমের সাথে ঘুমানো শুরু করলাম।

এদিকে ভাইয়া পরদিন আমাকে বললেন, ইমির ৫০ টা টাকা দাও তো।তোমার ভাবির নাকি এখন টাকা খুব দরকার।তার কাছে সব ডলার তো।তাই সে কাউকে ফোন করতে পারছেনা।
আমি বললাম আপনি কবে থেকে তাকে টাকা পাঠানো শুরু করছেন?
-সে তো অনেক দিনই পাঠাচ্ছি।সে কয়েকদিন পর তার ডলারকে টাকা করবে।তারপর আমাকে দিবে।আমি চোখ কপালে তুলে তাকে বললাম আপনি যে কিসের পাল্লায় পরেছেন।
ভাইয়া আমাকে বললেন নাহ তুমি যে কি বল?সারাদিন বই পড়তে পড়তে তোমার মাথা আউলাইয়া গেছে।আজকে বিকালে আমাদের শাহবাগে দেখা করার কথা।

সন্ধ্যা বেলা ভাইয়া আমাকে কাঁদ কাঁদ গলায় সব খুলে বল্লেন।তার মুখটা খুব মলিন লাগল।

বিকালে ভাইয়া যাদু্যঘরের সামনে গিয়েছিলেন।সেখানে তার প্রেমিকার আসমানী রঙের শাড়ি পরে আসার কথা।কিন্তু আসেপাশে কাউকেই আসমানি রঙের শাড়ি পরা অবস্থায় দেখলেন না।

অনেক ক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক জন বয়স্ক ভিখারিনী ভাইয়ার কাছে বললেন, "বাবা আমারে ১ টা টেহা দাও।ভাত খামু"।ভিখারিনীটা আসমানী রঙের শাড়ি পরিহিত ছিল।
এরপর সেই মেয়ে আর ভাইয়াকে কল দেয়নি।

ভাইয়ার মুখটা দেখে আমার কেন যেন অনেক খারাপ লাগছিল।বেচারার তখন খুবই খারাপ অবস্থা।ভাইয়া করুণ সুরে গান গাইছেন-

আমার যৌবন মিশিয়া গেল জলে,
আমার চৌক্ষু ভাসিয়া গেল নোনা জলে...........।
১৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×