somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমরা হারিনা ।।।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

সুদূরপরাহত

লিখেছেন দেবীপ্রসাদ নয়ন, ০৫ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৩

কিছু সময় জীবন থেকে হারিয়ে গেলে ভালোই হতো,
বেঁচে থাকার বিরক্তিকর আকাঙ্খাটা
ঘুমের ভেতর মিলিয়ে গেলে রাতবিরেতে;
কিংবা হঠাৎ করে যদি বর্তমানটা ভবিষ্যতে-
অতীত হয়ে ছড়িয়ে যেত;ভালো হতো।
ঠাণ্ডা রক্ত শুধুই বাতাস বয়ে বেড়ায়
শরীর জুড়ে,
মাথার ভেতর অর্থলোলুপ পোকাগুলো
ঘুরে ফিরে ভালো থাকার গন্ধ খোঁজে।
দুহাত লোভে আঁকড়ে ধরে ছাইভস্ম,
যেন ওরাই আমায় বেশি চেনে আমার থেকে !
তাইতো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

"বরাবর, হোসেন"

লিখেছেন দেবীপ্রসাদ নয়ন, ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪২

হোসেন, আমার ছোট্টবেলার বন্ধু।
দু তিন বিঘে জমি আছে ওর গ্রামে,
ওইটুকু নিয়ে দিনরাত খেটে খায়।
আধপেটা ভাত? সেওতো বোধহয় জোটেনা-
অভাবেও ঠিক বছরটা কেটে যায় ।
বহুদিন পর দেখা হয়েছিল এবার;
'ভালোই আছি' হোসেন বলেছিল-
চোখে মুখে সেই পুরোনো হাসির ছটা !
আমিও বলেছি 'ভীষণ ভালো আছি'।
আদতে ওটাতো ডাহা মিথ্যে কথা !

সামনা সামনি সেদিন বলতে পারিনি;
আজকে বলছি... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১০ বার পঠিত     like!

তোমাকে

লিখেছেন দেবীপ্রসাদ নয়ন, ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৩:১৯

দু-এক ফোঁটা বৃষ্টি পড়লে তোমার কথা মনে পড়ে।

ভেজা গাছের পাতার মত তখন আমি আত্মহারা-

ঝড়ো বাতাস,মেঘের সাথে উড়ে বেড়াই;

গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়ে-

তোমার চুলে মুক্তো ঝরাই।



আবছা আল-অন্ধকারে, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

নোংরা সত্যি

লিখেছেন দেবীপ্রসাদ নয়ন, ০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ২:৩১

অপ্রিয় সত্যি কথার দিন শেষ-

চারপাশ এখন নোংরা সত্যি কথায় ভরা।

এখানে প্রিয় মিথ্যে কথারা লুডো খেলে।

আমি চুপ থাকতে পারি নে,

সত্যিগুলো মুখ ফসকে বেরিয়ে আসে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৩৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ