somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উইম্বলডন চ্যাম্পিয়নশীপ

০১ লা জুলাই, ২০১১ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চলছে উইম্বলডনের ১২৫তম আসর (২০ জুন - ৩ জুলাই, ২০১১)। ইংল্যান্ডের উইম্বলডন শহরে ১৮৭৭ সালে শুরু হওয়া এই টুর্নামেন্ট পৃথিবীর প্রথম লন টেনিস প্রতিযোগীতা এবং বর্তমানের চারটি গ্রান্ড স্লামের মধ্যে সবচেয়ে সম্মানের। গ্রান্ড স্লাম চারটি হচ্ছে -

১. অস্ট্রেলিয়ান ওপেন
প্রথম আসর : ১৯০৫ সালে
কখন : জানুয়ারী মাসে
মাঠের ধরন : হার্ড কোর্ট (কৃত্রিম টার্ফ)
২. ফ্রেঞ্চ ওপেন
প্রথম আসর : ১৮৯১ সালে
কখন : মে - জুন মাসে
মাঠের ধরন : ক্লে কোর্ট (মাটি)
৩. উইম্বলডন
প্রথম আসর : ১৮৭৭ সালে
কখন : জুন - জুলাই মাসে
মাঠের ধরন : গ্রাস কোর্ট (ঘাস)
৪. ইউএস ওপেন
প্রথম আসর : ১৮৮১ সালে
কখন : আগস্ট - সেপ্টেম্বর
মাঠের ধরন : হার্ড কোর্ট (কৃত্রিম টার্ফ)



ছবি: উইম্বলডনের লোগো

ওপেন নামকরনের পেছনে কারণ হলো ১৯৬৮ সালের আগ পর্যন্ত টুর্নামেন্টগুলো অ্যামেচার খেলোয়াড়দেরকে নিয়ে হতো। ১৯৬৮ সাল থেকে প্রতিযোগীতা অ্যামেচার-প্রফেশনাল সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এজন্য টুর্নামেন্টগুলোর কিছু রেকর্ড ধরা হয় ১৯৬৮ সাল থেকে।

The All England Lawn Tennis and Croquet Club ১৮৬৮ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এর প্রথম মাঠ ছিল উইম্বলডনের Worple রোডে। ১৮৭৭ সালের প্রথম প্রতিযোগীতায় শুধু পুরুষ একক খেলা হয় তাতে জয়লাভ করেন স্পেনসার গোর (Spencer Gore) । ১৮৮৪ সালে ক্লাব কর্তৃপক্ষ প্রতিযোগীতায় মহিলা একক এবং পুরুষ দ্বৈত যোগ করেন। ১৯১৩ সালে যোগ হয় মহিলা দ্বৈত এবং মিশ্র দ্বৈত।



উইম্বলডনের মাঠ



সেন্টার কোর্ট



ফ্রেড প্যারি

মজার ব্যাপার হচ্ছে ফ্রেড প্যারি (১৯৩৬)-এর পর এখন পর্যন্ত কোন বৃটিশ পুরুষ এককের শিরোপা জেতেন নি।



ছেলেদের একক শিরোপা



মেয়েদের একক শিরোপা

১৯৬৮ সালের আগ পর্যন্ত উইলিয়াম রেনশ (১৮৮১,১৮৮২, ১৮৮৩, ১৮৮৪, ১৮৮৫, ১৮৮৬, ১৮৮৯) জেতেন ৭টি একক শিরোপা এবং ১৯৬৭ সালের পর পিট স্যাম্প্রাস (১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫, ১৯৯৭, ১৯৯৮, ১৯৯৯, ২০০০) জেতেন সর্বোচ্চ ৭টি একক উইম্বলডন। মহিলা এককে মার্টিনা নাভ্রাতিলোভা (১৯৭৮, ১৯৭৯, ১৯৮২, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৮৭, ১৯৯০) সর্বোচ্চ ৯ বার উইম্বলডন জেতেন।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১১ রাত ৯:১৮
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×