somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্রিকেটের সেরা মুহূর্ত

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছরটা বিদায়ের ঘণ্টা বাজিয়ে শেষ হয়ে আসল বুঝি। ২০১৫ সালটা খুব খুব বেশি স্পেশাল বাংলাদেশ ক্রিকেটের জন্য। স্বপ্নকে দুহাতের মুঠোয় কিভাবে পূরতে হয় সেটা দেখিয়েছে মাশরাফিরা। একটা সময় ছিল যখন বাংলাদেশের ম্যাচ দেখলে মনটা ভারী হয়ে যেত। জাবেদ ওমর,হাবিবুল বাসারদের উইকেট পতনের মিছিল আর অপরদিকে তাপস বইশ্য, নাজমুল হোসেনদের বলে বাউন্ডরির বন্যা দেখে চোখ ছলছল করত। সময় বদলেছে, শাবকরা আজ শিকারি বাঘে পরিণত হয়েছে। ২০১৫ সালে আমার সবথেকে প্রিয় মুহূর্তগুলো

১। প্রথমবারের মত বিশ্বকাপ কোয়ার্টার রাউন্ডে খেলা। জিমি অ্যান্ডারসনের স্টাম উড়িয়ে রুবেলের দৌড়, সাথে সব প্লেয়ারদের দৌড়! এ্যাডলেইড অভালে লাল সবুজ পতাকার জয়ধ্বনি ! মুহূর্তটা সারাজীবন হৃদয় কুঠুরিতে আগলে রাখব। ঠিক কত জোরে সেদিন চিৎকার করেছিলাম ভাবতেই পারছি না।

২। সেই ১৯৯৯ সালের বিশ্বকাপ মাঝে পেরিয়ে গেছে গোটা ১৬ টি বছর। ২০১২ সালের সেই এশিয়াকাপের ফাইনাল; নাহ এবারও পরাজয় সাথে কোটি কোটি বাঙালির চোখে অশ্রু। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ১৬ কোটি মানুষ দেখল বিজয়, সেই পাকিস্তানের বিরুদ্ধে। তাও আবার বাংলাওয়াস।

৩। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের কলঙ্কিত ম্যাচ। ক্ষমতাবলে পুরো ক্রিকেটবিশ্বকে শাসন করে চলছে তারা। প্রতিশোধটাও টাইগার বাহিনী নিল কাব্যিকভাবে। ১৯ বছরের এক বালক চূর্ণ করে দিল তাদের সব গৌরব-অহ্ংকার। দুবার ডাবল সেঞ্চুরিয়ান রোহিতকে ৩ ম্যচে ৩ বারই আউট করল, সাথে রায়না ধোনিসহ ১৩ উইকেট।

৪। ক্রিকেটবিশ্বের পাওয়ার হাউস রাবাদার কল্যাণে খুব বাজেভাবে হারালো আমাদের। কিন্তু টাইগার ঘুরে দাঁড়াল হিংস্র বাঘের মতই। সৌম্য একাই সিরিজ ছিনিয়ে নিল, আর তার সঙ্গে বল হিসেবে সব থেকে বড় জয়ের রেকর্ড।

৫। সাইলেন্ট কিলার। নিঃস্বার্থভাবে খেলেছেন সবসময়ে কিন্তু সব সময়ে ছিলেন পর্দার পেছনে পরে।
বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে নিজের নাম লেখালেন রিয়াদ। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে দলকে টেনে নিলেন স্বপ্নচুড়ায়।

২০১৫ সালটা ঠিক স্বপ্নময় ছিল বললে ভুল হবে না। একটা ভঁয়ও জাগে ছন্দে পতন যেন না ঘটে। বদলে যাওয়া শুরু হয় একজন অনুপ্রেনার আইকনের কাছ থেকে যার ক্যাপ্টেন্সিকে আমি কোন কাউন্টডাউন বা র‍্যাংকিঙ্গে ফেলতে পারব না। তিনি আমাদের নেতা, "ক্যাপ্টেন কারেজাস.........

সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিভ্রম

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪৪



ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×