somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্রমিকের শ্রম ও সংগ্রামের প্রতিদান দিতে হবে

০২ রা মে, ২০০৯ ভোর ৬:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




শ্রমিকশ্রেণীর মহান মে দিবস

প্রতিবছরই মে দিবস আসে বিশ্বের শ্রমিকশ্রেণীর আন্তর্জাতিক সংহতি আর সংগ্রামী ঐতিহ্য উদ্যাপনের দিন হিসেবে। কিন্তু যে আট ঘণ্টা কর্মদিবসের দাবিতে ১৮৮৬ সালের ১ মে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের শ্রমিকেরা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেই দাবি আজও বাংলাদেশে প্রতিষ্ঠিত নয়। এর পরও বিশ্বের শ্রমিকশ্রেণীর পাশাপাশি বাংলাদেশের শ্রমিকেরাও অতীতের সংগ্রাম আর বর্তমানের বঞ্চনামুক্তির আকাঙ্ক্ষার মধ্য দিয়ে দিনটি পালন করেন। কিন্তু পরিহাস এই যে মে দিবসের জাতীয় ছুটি আর সবাই ভোগ করলেও বাংলাদেশের শ্রমিকেরা এই দিনেও হাড়ভাঙা খাটুনি খাটতে বাধ্য হন।
ঐতিহাসিক মে দিবসের ফলেই বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিকদের অধিকার, বিশেষত মজুরি, কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা−এসব ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। শ্রমিকেরা তাঁদের অর্থনৈতিক অবদানের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের বিকাশে উজ্ব্বল ভূমিকা পালন করেন। ইউরোপীয় রাষ্ট্রগুলোর তুলনামূলক কল্যাণকামী চরিত্র শ্রমিক আন্দোলনের ফসল হিসেবে আজও প্রতিষ্ঠিত। কিন্তু গত এক দশকে বিশ্বায়নের ফলে একদিকে অর্থনৈতিক গতিশীলতা বেড়েছে, অন্যদিকে বাংলাদেশের মতো প্রান্তিক দেশগুলোর শ্রমিকদের মজুরি ও নিরাপত্তা কেবলই কমেছে। প্রায় সব ক্ষেত্রেই তাঁদের কম বেতনে বেশি খাটানো হয়। বিশেষত পোশাকশিল্প, ইপিজেড ও ইমারত নির্মাণ শ্রমিক, গৃহস্থালি সহকারী তথা ‘কাজের লোক’দের জীবন এখনো মানবেতর দশায়ই পড়ে রয়েছে। এ ছাড়া রিকশাচালক বা এ ধরনের স্বনিয়োজিত শ্রমিকদের জীবিকা অর্জন কেবল দুঃসহ হচ্ছে। দুস্থদের মধ্যে আরও দুস্থ হলো নারী ও শিশুশ্রমিকেরা। তারা এখন সস্তা শ্রম ও অস্বাস্থ্যকর পেশায় আটকে রয়েছে। এসবই মাঝেমধ্যে শ্রমিক-অসন্তোষের জন্ন দেয়।
বাংলাদেশের ৩৯টি শিল্প খাতে ন্যূনতম মজুরি বোর্ড গঠনের কথা থাকলেও মাত্র আটটি খাতে মজুরি-কাঠামো ঘোষণা করা হয়। কিন্তু খুব কম ক্ষেত্রেই তা বাস্তবায়িত হয়েছে। এ ছাড়া ২০০৬ সালে গঠিত মজুরি কমিশন আজ অবধি কোনো সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে। বহু দরকষাকষি ও শ্রমিক-বিক্ষোভের মধ্য দিয়ে অর্জিত পোশাকশিল্পের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকাও সব কারখানায় দেওয়া হয় না বলে অভিযোগ। অন্যদিকে অজস্র পাটকল ও বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক নিঃশেষ হয়ে গেছেন; আর দেশ হারিয়েছে তাঁদের শ্রমদক্ষতা ও অভিজ্ঞতা।
শ্রমিকেরা জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ উপাদান। পোশাকশিল্প আর প্রবাসী শ্রমিকেরাই আমাদের অর্থনীতির প্রধান দুটি স্তম্ভের নির্মাতা। তাঁদের অবহেলা করে তাই কোনো সত্যিকার উন্নতি সম্ভব নয়। আমরা জনগণের সৃষ্টিশীল অংশ হিসেবে শ্রমিকদের জীবনমানের উন্নতি চাই, তাঁদের ওপর শোষণের অবসান চাই। শ্রমিকদের স্বার্থ ও শিল্প-কারখানা লাভজনকভাবে টিকে থাকা পরস্পরের পরিপূরক বলেই দেখতে হবে। বাস্তবায়ন করতে হবে দায়িত্বশীল ট্রেড ইউনিয়নের অধিকার, আট ঘণ্টা শ্রম ও উপযুক্ত মজুরি। মহান মে দিবসে বাংলাদেশ ও বিশ্বের সব শ্রমজীবী মানুষকে অভিনন্দন।
প্রথম আলো
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×