
"আমি দেখতে সুন্দর । হ্যান্ডসাম, স্মার্ট । আমি যখন কোন মেয়েকে পছন্দ করছি আমারে পছন্দ না কইরা যাইবো কই ? পছন্দ করতেই হইবো ! কারন আমি হলাম কলোনীর রাজা !"
উক্তিতি আমার নিজের নয় । আমাদের কলোনীর তথাকথিত "রাজার" । সংগত কারনেই নামটি প্রকাশ করছিনা । যে আমাদের সমবয়সী কিঞ্চিত পাগলা এবং তারছিড়া । কন্যাদের হৃদয় পেতে যার চেষ্টার(!) শেষ নেই ! যার কর্ম আমাদের বন্ধুমহলে নির্মল বিনোদন এবং হাসির খোরাক জোগায় সবসময় । যার প্রতি কলোনীর মুরুব্বি মহলের একটু বিশেষ নজর রয়েছে। তো শুনুন আমাদের আলোচিত এই রাজার কৃতকর্ম (পড়ুন অপকর্ম) ।
প্রথম দৃশ্য :
এক মনোহর বিকেল বেলায় রাজা তার রাজ্যের (কলোনীর) রাজপথে মাথা উঁচু করিয়া মুখে ভাব নিয়া হাটিয়া যাইতেছেন । পড়নে গায়ে লাল টি-শার্ট এবং হাল আমলের জিন্সের প্যান্ট । ভাবখানা এমন যেন নায়ক শাহরুখ খান । মাথার চুল পরিপাটি করে আচড়ানো । রাজার চোখেমুখে পরম তৃপ্তির ছাপ । রাজ্যের বাগিচায় ছোট ছেলেমেয়েরা খেলা করিতেছে।
হঠাৎ রাজার দৃষ্টি পড়িল চশমা পড়া এক কন্যার দিকে । কন্যা আপন মনে হাটিয়া ঘুড়িয়া বেড়াইতেছেন ।
রাজা নির্ভীক হইয়া ওঠিলেন । মুখটা যথাসম্ভব মিষ্টি করিয়া সে কন্যারে ডাকিলেন : " হাই সেক্সি ! "
ডাক শুনিয়া কন্যা রাজার দিকে অগ্নি দৃষ্টি বর্ষণ করিতে দেখিয়া রাজা আরো মুগ্ধ । তাহার মন আরো আদ্র হইল । কন্যার রাগ দেখিয়া রাজা ঘাড় ঘুড়াইয়া একটু হাসি দিয়া অতি দ্রুত প্রস্থান করিলেন।
২য় দৃশ্য :
পরের দিন বিকেল বেলা রাজা অন্য রাজ্যে মাঠে আড্ডা দিতে গেলেন । রাজার আড্ডা দেয়ার স্থান হইতে কিঞ্চিত দুরে কিছু সিনিয়র ভাইরা আড্ডা দিতেছিল। ওরা রাজার হৃদয়ে ঝড় তোলা কন্যাটির বন্ধু তাহা রাজা জানিতনা । কিছু সময় পর তাহারা অতি সম্মানে রাজারে ডাকিল । তাহাদের মাঝে কি জানি কথা হইল । তারপর রাজা কে সাথে নিয়া মাঠ থেকে বেড়িয়ে গেল । মাঠ থেকে বেড়িয়ে রাজার চক্ষু স্থির । স্বয়ং সেই কন্যা আসিয়া উপস্থিত হইয়াছেন।
ছেলেরা কন্যাকে দেখাইয়া রাজার কাছে জানিতে চাহিল - ইনাকে কাল বিকেলে দেখিয়াছেন কিনা ?
রাজা ভয় পাইয়া জবাব দিলেন : আমি ইনাকে চিনিনা ।
ছেলেরা জানিত চাহিল - আপনি ইনাকে কাল বিকেলে কি বলিয়াছেন ?
রাজা নিশ্চুপ রহিল।
কন্যা দেরী না করিয়া তাহার নরম হাত দিয়া রাজার মুখমন্ডলে শক্ত একটা চটকানা দিল।
আপনাদের মনে হতে পারে এতক্ষন যা বলেছি সব কাল্পনিক, আজগুবি। আসলে তা নয় । সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনে গল্প বলার ষ্টাইলে আপনাদের কাছে উপস্থাপন করেছি মাত্র। যে কন্যাটির কথা গল্পে বলা হয়েছে তিনি আমার এক বন্ধুর বড় আপা । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষে পড়েন । বিবাহিত । আপনাদের যদি ভালো লাগে তাহলে রাজার বর্ণিল! জীবন নিয়ে আরো লেখব ।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


