![]()
বাসের যাত্রীদের সবাই গভীর ঘুমে বিভোর । এমনই এক অবস্থায় চালক প্রচন্ড বেগে বাস টেনে নিয়ে যাচেছ। ট্যাকল এবং ওভার ট্যাকলের সে এক ভয়ংকর খেলায় মেতে রয়েছে চালক । আমি এবং বাসের হেলপার তা উপভোগ করছি । কুয়াশার অস্পস্টটায় চালকের সামান্য অসতর্কতায় যে কোন মুহূর্তে ঘটে যেতে পারে মর্মান্তিক দূর্ঘটনা। নিজের হাতের কাছেই নিজের জীবন নিয়ে জুয়া খেলা । যে কোন মুহূর্তে এই উপভোগ্যতা রূপ নিতে পারে জীবনের অন্যতম বেদনায় । শরীরের প্রতিটি লোম কূপে বয়ে যাচ্ছিল উপভোগ্য অথচ রক্ত হিম করা আতংকের অনুভূতির এক শীহরণ ।
বিপদজনক এই খেলায় ইঞ্জিনের প্রচন্ড গর্জন তুলে বাস এগিয়ে যাচছে গতি থেকে আরো গতিতে । একেকটা বাস গতির প্রতিযোগিতায় পেছনে হারিয়ে দেয়ার সাথে সাথে চালক হেলপার তুমুল আনন্দের হর্ষধ্বনি করে ওঠে।
বাস জার্নিটা একদিকে যেমন ছিল আনন্দের তেমনি গাড় বিষাদে ভরপুর । ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে দেশর অন্যতম ব্যস্ত মহাসড়ক । প্রতি বছর সড়ক দূর্ঘটনায় এখানে সবচেয়ে মানুষ প্রাণ হারায় । নিজের চোখে দেখা গতির পিছে চালকের প্রচন্ড বন্য ভালোবাসায় হারিয়ে যায় কত জনের কত আপনজন !
দেশের অন্যতম ব্যস্ত হাইওয়েতে সড়ক দূর্ঘটনা হ্রাসে এই মহাসড়কটি চার লেনে উত্তরণ এবং স্থানে স্থানে স্পিড ব্রেকার বসিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে সর্বোপরি দূর্ঘটনা হ্রাসে উপযুক্ত কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে কি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


