সেদিন আমি সুবিধায় ছিলাম। মোড়ে প্রচুর রিকশা, পৌছাতেই ডাকাডাকি শুরু হয়ে গেল। আমি খুব ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে দরদাম শুরু করলাম, পেয়ে গেলাম সুবধার দামে। এবং চলার শুরু।
একটু এগিয়েই আটকালাম জ্যামে। একটা গাড়ি ঘুড়াচ্ছে রাস্তার মাঝে। আসপাশ দিয়ে অনেক কথার তুবরি ছুটে যাচ্ছিলো, সাথে সাথে রিকশা চালকদের মুখে চিরতর গাড়িওয়ালাদের প্রতি গালি। এবং প্রত্যেকেই সবের্াচ্চ চেষ্টা করছিলো গাড়ির পাশের ফাকা জায়গাটুকু দিয়ে কোনমতে বেড়িয়ে যাওয়ার। আর অসহায় গাড়িওয়ালা নড়ার জায়গা না পেয়ে জ্যামটা আরও বাড়াতে প্রধান ভূমিকা রাখছিলো।
আমার সামনের রিকশার একজন, গাড়িওয়ালার অসহায়ত্ব অনুভব করেই হয়তবা চেচামেচি করছিলো অন্যপক্ষে। কাওকে উদ্দেশ্য না করেই বলছিলো, 'আরে গাড়িটাকে যাবার একটু যায়গা দেন, সবাই যদি ঐ জায়গাটা দিয়ে যাবার চেষটা করে তো গাড়িটা যাবে কি ভাবে।,
এবং একসময়ে যখন তার কথার তোয়াক্কা না করে তার সামনের রিকশাটাও এগুলো, তখন সে ঐ রিকশা চালককে উদ্দেশ্য করেই থামতে বললো। কিন্তু কে শোনে কার কথা,ঐ রিকশাও বেড়িয়ে গেল অনায়াসে।
আর যখন তার রিকশার সময় এলো, সেও চলে গেল পাশ কাটিয়ে, রিকশা চালক চালিয়ে গেলো তার আরহীর মৌখিক বাধা ছাড়াই।
আর আমি সে রিকশার পেছনে পেছনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







