তখন বেশ কিছুদিন আমি বিচ্ছিন্ন, শুয়ে আছি অন্য পরিবেশে, অপরিচিত সময়ে। ইচ্ছে থাকলেও , বন্দি চারদেয়ালে, বেরুতে পারি না কোথাও।
হঠাৎ একটা ফোন পেলাম একজন ব্লগারের। জীঞগাসা হঠাৎ, ব্লগে ডুকেছিলি আজ? আমি অবাক হয়ে বললাম, না তো। কেন, কি হয়েছে?
জানতে পারলাম আজ ব্লগে কোন এক পোস্টে একটা ছবি আছে। আমি হয়ত খুঁজছি ছবিটা। মোবাইল নেট দিয়ে ডুকলাম ব্লগে। বাংলা লেখা না আসায় আতিপাতি খুজেও বের করে ফেললাম ছবিটা। আমি দেখিনি, শুনিনি কোন বর্ননা, তবু বুঝে গেছিলাম,এই সে ছবি। অতপর ডাউনলোড। কিন্তু বিধিবাম, হয়ত কারও জন্য ডান, ফরমেট সাপোর্ট না করায় ছবিটা খুললো না মোবাইলে।
তবুও অনেক অনেকদিন ছবিটা রেখে দিয়েছিলাম মোবাইলে। না দেখা যাক, তবু জানতাম, আছে, সে তো আছে আমার সাথে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




