স্বপ্ন দেখায় ভীষণ অনীহা ছিল আমার
অথচ প্রথমবার তোমায় স্বপ্নে দেখে
আরো একবার দেখবো বলে
আমি থাকি দ্বিতীয়বারের অপেক্ষায়..
সেই স্বপ্নটি ছিল কাল্পনিক এক রাজপুত্রের,
যার রঙধনু রূপকথা আমার ঘুমের খোলস ভেঙ্গে
আছড়ে পড়েছিল বাস্তবতায় রাখা
ময়ূরকন্ঠী নীল শাড়িটিতে।
সে রাতে চাঁদটা হয়তো একটু অন্যরকম ছিল;
আকাশের আঁধার প্রান্তে ইতস্তত গোলাপি আভা
আর জোছনার রূপালী প্রান্তর ছুঁয়ে কাশবন মেঘ...
ঠিক সেই মুহূর্ত থেকে নক্ষত্রেরা নিখোঁজ!
কেটে যায় অসংখ্য রাতের অসহ্য তিন প্রহর,
ঘুমের মূল্যে কেনা স্বপ্নদল মোমের আলোর মত
ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়;
তারপরও তুমি নেই..
যেন কোনদিন ছিলেনা
না স্বপ্নে, না বাস্তবতায়।
তাই মাঝে মাঝে মনে হয়
হয়তোবা স্বপ্নেও তোমাকে স্বপ্ন দেখেছিলাম!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



