somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টি এবং সূর্যের গল্প

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- গল্প শুনবে?

- শুনবো.. কিসের গল্প?

- বৃষ্টির গল্প

- এই মেঘলা দিনে বৃষ্টির গল্প কেন.. তারচেয়ে বরং উষ্ণ রোদ্দুরের গল্প বলো।

- দুজনের গল্পই বলি তাহলে..
অনেক অনেক দিন আগের কথা। পৃথিবীর তখন শৈশব চলছে। সেই নির্জন পৃথিবীর রাজপুত্রের নাম ছিল সূর্য। সে একলা একাই চালিয়ে যাচ্ছিল উষ্ণতার রাজত্ব। হঠাত্‍ একদিন...

- কি হল একদিন? বলো বলো!

- উত্তপ্ত পৃথিবীতে এলো এক মায়াবী রাজকন্যা..
তার জলজ স্পর্শে পৃথিবীতে ছড়িয়ে পড়ে স্নিগ্ধ শীতলতা। সূর্যের একচ্ছত্র আধিপত্য শেষ হয়। দুজনের মাঝে প্রথমে ছিল চাপা রেষারেষি...

- তারপর?

- তারপর ভালোবাসা! মাঝে মাঝে দেখা হয়ে যেত সূর্য আর বৃষ্টির.. ধীরে ধীরে মুগ্ধতা, ভালোলাগা এবং মৌন প্রণয়। একে অন্যকে জানাবার আগেই প্রকৃতি তাদের দূরে সরিয়ে দেয়। নিজস্ব সময়ের ব্যবধানে পালাক্রমে আসা যাওয়া দুজনের। ক্রমশ বদলে যেতে থাকে চারপাশ.. এককালের নির্জন পৃথিবীতে অজস্র প্রাণের ব্যস্ততা। এতকিছুর পরও বদলে যায়নি সূর্য আর বৃষ্টির আসা যাওয়া। আজও নিঃশব্দে ভালোবেসে যায় তারা।

- তবে কি ওরা একে অন্যের ভালোবাসার কথা জানতেই পারেনি?

- কে বললো জানতে পারেনি.. বৃষ্টি জানে সূর্যের ভালোবাসা কতটা উষ্ণ। আর সূর্যও জানে বৃষ্টির ভালোবাসা কতটা সিক্ত। তাই কখনও কখনও একসাথে দেখা যায় সূর্যের রোদ্দুর আর বৃষ্টির জলকনা.. জলে আর আগুনে উষ্ণশীতল সেই ভালোবাসার মিশ্রণে জন্ম নেয় রঙধনু। অবারিত আকাশে ক্ষণজন্মা রঙধনু তার সাতটি রঙ ছড়িয়ে জানিয়ে দেয় সূর্য আর বৃষ্টির ভালোবাসার গল্প।
আর সেই গল্প প্রজাপতির ডানায় ভর করে রূপকথা হয়ে আসে তোমার জন্য!

- আমার জন্য? তোমায় তার বিনিময়ে কি দেওয়া যায়.. ওই দেখো মেঘ ভেঙ্গে বেরিয়ে এসেছে সূর্য। বৃষ্টির ফোটাগুলো রোদ্দুর মেখে হলদে হয়ে গেছে। চলো চলো.. রূপকথার বিনিময়ে তোমায় রঙধনু উপহার দেবো!!
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×