হিমুর জন্য কবিতা
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হিমু,
কোথায় আছো..
কেমন আছো..
এসব কথা এখন নাহয় থাক...
বহুদিনের জমাট ক্ষোভের ফয়সালা হয়ে যাক!
প্রশ্ন করছি তোমায়..
তোমার খামখেয়ালী নির্বিকার হৃদয়
কি করে রূপাকে এতো ভালোবাসে অবলীলায়?
আমি বাস্তবতার মেয়ে..
জীবনের পথে চলতে গিয়ে
বারবার পেছনে ফিরে চাই,
যদি রূপার মত সেই ভালোবাসার
দেখা পেয়ে যাই..
তারপর হতাশ হয়ে হাটতে থাকি
পথের যে এখনও অনেকটা বাকি!
হয়তোবা আগামীতে
আমার এই পরিচিত পৃথিবীতে
ভালোবাসা ছুঁয়ে দেবে হাত..
সূর্যদীঘল দিন খোলস বদলিয়ে হয়ে যাবে
চন্দ্রাবতী রাত!
আর তুমি..
বরং থেকেই যাও!
হলদে রোদ্দুর হয়ে ঢাকার ব্যস্ত রাস্তায়
আবার তোমার পায়ের ছাপ এঁকে দাও!
ফিরে আসো, হারিয়ে যাও..
এই লুকোচুরি খেলা আর নয়,
এবার বেঁচে থাকো হিমালয়!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন