somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কীভাবে জামায়াত বিভ্রান্ত ও প্রতারণা করে

১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭১ সালে জামায়াত পাকিস্তানী বাহিনীর সহায়তায় কোরান পুড়িয়েছিল। তারই ধারাবাহিকতায় মসজিদে জায়নামাজ পুড়িয়েছে। এদের যদি ধর্মপ্রাণ বলতে হয় এবং এদের যদি ধর্মের ঠিকাদারি দেয়া হয় তাহলে দেশের অস্তিত্ব বিপন্ন হবে। খালেদা জিয়াও এখন ইসলামী মূল্যবোধের ধারক! জামায়াতী ‘মৌলানারা’ তাই মনে করে। তাহলে বুঝুন, এই যদি ইসলামের বোধ বলে প্রচারিত হয় ও কিছু মানুষ তা সমর্থন করে সেখানে তো যুক্তির কোন প্রশ্ন আসে না। আমি কয়েকটি উদাহরণ দিই।
মসজিদ কী? খোদার কাছে আত্মসমর্পণের স্থান। বিভিন্ন হাদিস অনুসারে আমাদের প্রিয় নবী (স) যা বলতেন তাহলো ‘তোমরা কোন উপাসনালয় ভাঙবে না, কোন পুরোহিত, উপাসক, বৃদ্ধ, নারী ও শিশুকে বধ করবে না।’ গত দু’মাসে বিএনপি-জামায়াত মহানবীর (স) বাণীকে উপেক্ষা করে মন্দির ভেঙ্গেছে, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, হিন্দু মেয়েদের ধর্ষণ করতে গেছে।
আ. ত. ময়মনী লিখেছেন, কারও নাম বিকৃত করা বা মন্দ নামে ডাকা অনুচিত। এখন মওদুদীর শিষ্য পেশাদার বক্তা সাঈদী প্রতিটি মানুষের নাম বিকৃত করে কোরানকে উপেক্ষা করেছেন। আপনারা কীভাবে ভুলে গেলেনÑ এই সাঈদী জাহানারা ইমামকে বলত জাহান্নামের ইমাম, আহমদ শরীফকে বলতেন আহম্মক শরীফ। আহমদ আমাদের প্রিয় নবীর (স) দ্বিতীয় নাম। সি. আর. দত্তকে বলতেন শিয়াল দত্ত। এ রকম একটি নোংরা মনের লোককে এখন ‘আল্লামা’ বলা হয়, ‘মৌলানা’ বলা হয় তখন মনে হয় ইসলামের আর কত অবমাননা আমরা করব!
মওদুদীর কট্টর সমর্থক জামায়াতীরা যে দেশটিকে ধর্মের নামে অর্ধমের পথে নিয়ে যাচ্ছে তা তথাকথিত শিক্ষিতরাও কি বোঝেন না, নাকি বুঝে না বোঝার ভান করেন? তারা ধর্মের বিপরীতে অধর্মকে সমর্থন করে কি মনে করেন ধর্ম করছেন? আমাদের পুরনো কিছু পুস্তিকা থেকে প্রকৃত ইসলাম ও জামায়াতী ইসলামের পার্থক্য তুলে ধরছি (বন্ধনীতে যেসব বইয়ের নাম উল্লেখ করা হয়েছে সেগুলোর রচয়িতা মওদুদী)
* ইসলাম বলেছে, আল্লাহতায়ালা নির্যাতনমূলক কোন বিধান দেননি। জামায়াতীরা বলেছে, ব্যভিচারের শাস্তি রজম বা পাথর মারা, যা কি না নিঃসন্দেহে নির্যাতন। (তাফহিমাত, ২য় খ-, ২৮১ পৃষ্ঠা)
* ইসলাম বলেছে, ফেরেশতারা নূরের তৈরি আল্লাহর মখলুক। জামায়াতীরা বলেছে, ফেরেশতা প্রায় একই বস্তু যাকে ভারত, গ্রিক প্রতৃতি দেশের পৌত্তলিকরা দেবদেবী স্থির করেছে। (তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ১০ পৃষ্ঠা)
* ইসলাম বলেছে, নবী-রাসূলগণ নিষ্পাপ। তাঁরা কোন গুনাহ করেননি। জামায়াতীরা বলেছে, নবী রাসূলগণ নিষ্পাপ নন। প্রত্যেক নবীই গুনাহ করেছেন (তাফহিমাত, ২য় খ-, ৪৩ পৃষ্ঠা)
* জামায়াতীরা বলেছে, হযরত ইউনুস (আ) নবুয়াতের দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। (তাফহিমুল কোরান, ২য় খ-, ৯৯ পৃষ্ঠা)
* হযরত ইব্রাহিম (আ) ক্ষণিকের জন্য শিরক গুনাহে নিমজ্জিত ছিলেন। (তাফহিমুল কোরান, ১ম খ-, ৫৫ পৃষ্ঠা)।
* ইসলাম বলেছে, মহানবী (সা) মানবিক দুর্বলতামুক্ত ছিলেন। জামায়াতীরা বলেছে, মহানবী (সা) মানবিক দুর্বলতামুক্ত ছিলেন না। (তরজমানুল কোরান, ৮৫শ সংখ্যা, ২৩০ পৃষ্ঠা)।
* ইসলাম বলেছে, মহানবী (স) মনগড়া কোন কথা বলেননি। জামায়াতীরা বলেছে, মহানবী (স) মনগড়া কথা বলেছেন। নিজের কথায় তিনি নিজেই সন্দেহ করেছেন। (তরজমানুল কোরান, রবিউল আউয়াল, ১৩৫৬ হিজরী)
* ইসলাম বলেছে, সাহাবা কেরাম অনুসরণযোগ্য। জামায়াতীরা বলেছে, সাহাবাদের অনুসরণ করবে না। (দস্তরে জামায়াতে ইসলামী ৭ পৃষ্ঠা)
* জামায়াতীদের মতে হযরত আবুবকর (রা) দুর্বলমনা ও খেলাফতের দায়িত্ব বহনে অযোগ্য ছিলেন। (তাজদীদ ও এহইয়ায়ে দ্বীন, ২২ পৃষ্ঠা)।
* হযরত আলী (রা) খেলাফত আমলে এরূপ কিছু কাজ করেছেন, যা অন্যায় বলা ছাড়া উপায় নেই (খেলাফত ও মুলকিয়াত, ১৭৩ পৃষ্ঠা)।
* ইসলাম বলেছে, পবিত্র কোরানের মনগড়া ব্যাখ্যা করা হারাম। জামায়াতীরা বলেছে, কোরান মজিদের মনগড়া ব্যাখ্যা করা জায়েজ। (তরজমানুল কোরান, জমাদিউস সানি, ১৩৫৫ হি.)
* ইসলাম বলেছে, রোজাদারের জন্য সুবহে সাদেকের পর পানাহার করা নাজায়েজ। কেউ করলে রোজা হবে না। জামায়াতীরা বলেছে, রোজাদারের জন্য সুবহে সাদেকের পর আজান শুনলেও পানাহার করা বিলকুল জায়েজ। (তাফহিমুল কোরান, ১ম খ-, ১৪৬ পৃষ্ঠা)।
পবিত্র কোরান ও হাদিসের খেলাফ ও ধরনের আরও বহু কথা জামায়াতীরা তাদের বিভিন্ন পুস্তকে বলেছে। সুতরাং পবিত্র ইসলামের মুখোশধারী এই বাতিল ফেরকা থেকে নিজেকে এবং সন্তান-সন্ততিকে দূরে রাখুন। আল্লাহর ইবাদতের স্থান মসজিদকে জামায়াতীদের রাজনৈতিক আখড়ায় পরিণত করতে বারণ করুন এবং এই দলটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের কাছে দাবি তুলুন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×