এন জুলফিকার
যে ভাবে দু'হাত ধরো, ভয় পাই।
এতটা সাহস ভালো ? প্রখর আলোয় !
ভীষণ সাহসী আমি, সে কেবল
চিলেকোঠার গাঢ় কোণে; যেখানে মায়াবী রোদ
আলতো আদরে ডাকে, আয়।
আয়েসী বিড়াল চাটে ঠোঁটরঞ্জনী।
বরং অপেক্ষা ভালো। নখের আঁচড়
যেভাবে হৃদয় চিরে জ্যোৎস্নাকে ডাকে,
তৃষ্ণার্ত ঠোঁটে তোলে হেমলক বিষ ---
তার চেয়ে গূঢ় সত্য শিখিনি কখনও।
এখনও ঘুমের ঘোরে, মাঝরাতে
বুকের ওপরে ছোটে তীব্র শকুন।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৯ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


