ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম কোন একদিনের ম্যাচ জিতলো। সাকিব বাহিনীকে প্রাণঢালা অভিনন্দন !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ম্যান অব দ্যা ম্যাচ আবদুর রাজ্জাক রাজকেও অভিনন্দন!!!!!!!!!!!!!!!!!!!!!সুখের কথা আমরা দলে নতুন নতুন ম্যাচ উইনার পাচ্ছি।
বাংলাদেশ ২৪৬/৯ ওয়েস্ট ইন্ডিজ ১৯৪/১০ বাংলাদেশ ৫২ রানে জয়ী।
আসুন দোয়া করি ওরা যেন এ সিরিজটাও জিতে দেশের সুনাম বৃদ্ধি করতে পারে।
এ প্রসঙ্গে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা সুধিজনের সাথে শেয়ার করি। গত বছর নভেম্বরে বেজিংয়ে একটা ট্রেনিংয়ে এক ওয়েস্ট ইন্ডিয়ান তরুণীও আমাদের সাথে ট্রেইনী ছিলো। ক্রিকেট নিয়ে বহুত বাৎচিৎ করছিলো কিন্তু বাংলাদেশের নাম সে জানে না বলে জানালো। আমি বললাম বাংলাদেশ তোমার দেশ সফর করেছে এবং খুব ভালো খেলেছে। তোমাদের মাটিতে আমরা প্রথম টেস্ট জয়ের কাছাকাছি চলে গিয়েছিলাম। শুধু অভিজ্ঞতার ঊণতা আর ব্রায়ান লারার মতো অতি জাগতিক এক প্রতিভাময়ের হাজিরা আমাদের জয় বঞ্চিত রেখেছিলো। কিন্তু কোন ভাবেই সে বাংলাদেশকে চিনতে পারছিলো না।
তাই আমি বসে আছি বাংলাদেশ দলের ওডিআই সিরিজ জয়ের আশায়। অন্তত মূল দলকে হারাবার পর আমি বাংলাদেশকে চিনিয়ে ওকে একটা মেইল করার জন্য বসে আছি।
সে জন্যই আমি সবার কাছে দোয়া চাইছি যাতে একটা যথার্থ মান রাখা মেইল করতে পারি।
অফ টপিক-- এ্যাশরেFOOL দেখি টেস্ট মেজাজে একখানা হ্যাফ সেঞ্চুরি মেরে বসেছেন!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


