বড়োরা যেটা এখনো পারেনি ছোটরা ( অনুর্ধ ১৯) সেটা করে ফেলেছে ! একদিনের ম্যাচ এবং সিরিজ জিতেছে ইংলিশ অনুর্ধ-১৯ দলের বিরুদ্ধে। ৫ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮৪ রানে হারার পর ২য় ও ৩য় ম্যাচে বৃষ্টি ম্যান-অব-দ্যা-ম্যাচ ! অর্থাৎ বৃষ্টিতে পরিত্যক্ত । চতুর্থ ম্যাচে বাংলাদেশের ছেলেরা দুর্দান্ত খেলে ইংলিশদের হারায় ৫৩ রানে। পঞ্চম ও শেষ ম্যাচে বাংলাদেশ ইংলিশদের ১৯৭ রানে (৮ উইকেটে) আটকে দিলেও বাংলাদেশ টপ অর্ডারের ব্যর্থতায় এক পর্যায়ে ৯৪/৫ এ পরিণত হয়। অধিনায়ক মাহমুদুল হাসানের ৮৫ বলে ৭০ রানের ইনিংসই বাংলাদেশের জয়ের মূল প্রেরণা হয়ে দাঁড়ায়। শেষ পর্যন্ত বিপর্যয়ে মুষড়ে না পড়ে লড়াই করে ১ উইকেটে জেতে জুনিয়র টাইগাররা। ২-১ এ সিরিজ জয়।
বাংলাদেশ দল টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ডের সাথে কোন ওডিআই ম্যাচ জিততে পারেনি। গত কাল উইন্ডিজকে হারাবার পর রইলো বাকী ১ (ইংল্যান্ড)।
বড়ো ভাইদের জন্য প্রেরণা হয়ে গেলো ছোট ভাইদের ইংলিশদের বিরুদ্ধে চাপ উপেক্ষা করে দুর্দান্ত খেলে সিরিজ জয়ের গৌরব !
এখানেও জয়ের জন্য সামনে থেকে নেতৃত্ব দিলেন অধিনায়ক মাহমুদুল হাসান !
অভিনন্দন জানাই জুনিয়র টাইগারদের।
এর আগে জুনিয়ররা ২ টেস্টের সিরিজে ১-০তে হেরেছিলো। ওডিআই সিরিজ জিতে সে পরাজয়ের মধুর প্রতিশোধ নিলো ওরা।
আসুন ওদের জন্য শুভ কামনা জানাই। ওরা ধরে রাখুক এই মনোবল। মাঠে ওদের যে আত্ববিশ্বাস আর কমিটমেন্ট দেখেছি সেটা ধরে রাখতে পারলে ওরাই হয়ে উঠবে আগামী দিনের বিশ্ব ক্রিকেটের মহাতারকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


