একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে গেছে। পুরো সিরিজে চাঁদের উজ্জ্বলতায় ফুটে থাকা বাংলাদেশ দলের কপালে এ পরাজয় কাজলটিপ হয়ে গেলো। কারো নজর লাগবে না আর; কি বলেন ?
টসে জিতে বাংলাদেশ ৯ উইেকেটে ১১৮ রান তুলতে পেরেছে। এই ফরম্যাটের ক্রিকেটে এটি বাংলাদেশ দলের সর্বনিম্ন ইনিংসের নতুন রেকর্ড। এটাকে অবশ্য ব্যাটিং বিপর্যয় বলা যায় কিনা তা ঠিক করতে পারছি না। প্রতিপক্ষের দুর্দান্ত বোলিং তোপে যদি ব্যাটিং লাইন-আপ ধ্বসে পড়ে তাকেই আমরা ব্যাটিং বিপর্যয় বলি। কিন্ত আমাদের বেশিরভাগ ব্যাটসম্যান উইকেট বিলিয়ে এসেছেন। এটাকে ব্যাটিং আত্মহত্যা বলা যেতে পারে। এটাই আমাদের ক্রিকেটের আসল চেহারা। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই।
বোলিংয়ে এসে প্রথম বলেই সাকিব উইকেট পেলেও শেষ পর্যন্ত ১৯ বল হাতে রেখে ৫ উইকেটে ১১৯ রান তুলে উইন্ডিজ ৫ উইকেটে সান্তনাসূচক জয়টি পায়। নি:সন্দেহে ভালো খেলেই ওরা জিতেছে।
আগামী ৯ আগস্ট থেকে শুরু বাংলাদেশ জিম্বাবুয়ে ওডিআই সিরিজের আগে টেস্ট ও ওডিআই সিরিজে হোয়াইট ওয়াশের মধুর স্মৃতি প্রেরণা হয়ে থাকবে।
মনে রাখা ভালো, আসন্ন সিরিজ সদ্য শেষ হওয়া সিরিজের চেয়ে অনেক কঠিন। টি-টুয়েন্টি পরাজয় যাতে আসন্ন সিরিজের ড্রেস রিহার্সাল না হয়ে যায় এটাই সবাই মিলে বিধাতার কাছে প্রার্থনা করি।
Let's hope for the best !
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


