somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মামাবাড়ী, ইশকুল...৫

০২ রা মে, ২০১১ সকাল ১০:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগের পর্ব-
Click This Link

রেডিও থেকে ট্রানজিস্টর

বড়ো জ্যেঠা বেতারে চাকরী করতেন বলে আমাদের বাড়ীতে বহু আগে থেকেই রেডিওর আনাগোনা ছিলো। সেই কালের রেডিও মানে বিশেষ দ্রষ্টব্য জিনিস। ট্রাঙ্কের মতো বিশাল সাইজ। বিশাল বিশাল সু্ইচ বাটন (সাইজের কারণে হ্যাণ্ডেল বলাই বিধেয়), বাজখাঁই আওয়াজ। সাথে ঘড়ঘড় আওয়াজ। স্টেশনের দুর্বলতার জন্য পরিষ্কার রিসিপশন হতো না। সেই রেডিও দেখার জন্য গ্রাম ভেঙে মানুষ আসতো বাড়ীতে।

এটা আবার দাদা পছন্দ করতেন না। বলতেন ইবলিশের বাকসো।দাদীও যে খুব পছন্দ করতেন তা-ও না। খবর টবর হলে কান পাততেন। গানের আওয়াজ গেলেই-নাউজুবিল্লাহ !

ষাটের দশকে ট্রানজিস্টর আবিষ্কারের ফলে রেডিওর সাইজ নাটকীয়ভাবে কমে বর্তমান সাইজে চলে আসে। আব্বা প্রথমে কিনলেন একটা এক ব্যাণ্ড রেডিও। ভালোই শোনা যেতো। তবে শিলং শোনা যায় না বলে অসন্তোষ ছিলো বাড়ীতে। পরে কিনলেন ফিলিপসের তিন ব্যাণ্ড রেডিও। সেই কালের হর্টিথ্রব হিরো। সামনের দিকটা সাদা স্টিলের। খুব স্মার্ট রেডিও। আব্বার কাছ থেকে খুব দ্রুত সেটা চালানো শিখে নিলাম। ফলে আমি হয়ে উঠলাম অপ্রতিদন্দ্বী রেডিও অপারেটর। খবরের ব্যাপারে আমাদের বাড়ীর লোক জনের আগ্রহ ছিলো। বিবিসি, রেডিও পাকিস্তান, আকাশবাণীর খবর শোনা হতো।

গ্রাম ভেঙে লোক আসতো অনুরোধের আসরের রাতে। তারা ঠিকই মনে রাখতেন সময়। যথাসময়ে এসে হাজির হতেন। সপ্তাহে খুব সম্ভব দুই রাতে সেটা হতো। সত্যিকারের ভালো ও জনপ্রিয় গানগুলোই তখন বাজানো হতো অনুরোধের আসরে। লায়লা আর্জুমান্দ বানু, নীনা হামিদ, ফেরদৌসী বেগম (পরে রহমান), ফিরোজা বেগম,আঞ্জুমান আরা বেগম, নিঘাত সীমা, শাহনাজ বেগম ( পরে রহমতুল্লাহ), ফৌজিয়া খান, নীলুফার ইয়াসমীন, সাবিনা ইয়াসমিন, জিনাত রেহানা, নাহিদ নিয়াজী প্রমুখ গায়িকা ছিলেন সুপারহিট।

গায়কদের মধ্যে আব্বাস উদ্দিন আহমদ, আবদুল আলীম, বেদারউদ্দিন আহমদ, আনোয়ার উদ্দিন খান, বসীর আহমদ, কাজী আনোয়ার হোসেন, খান আতা, খন্দকার ফারুক আহমেদ, মোহাম্মদ আলী সিদ্দিকী, আবদুল জাব্বার, হরলাল রায় প্রমুখ ছিলেন জনপ্রিয়।

তখনকার সিনেমার গান শোনার জন্যই বেশী আগ্রহী ছিলেন সবাই। আর জনপ্রিয় ছিলো নাটক। বেদের মেয়ে, কাজল রেখা, রূপবান,সয়ফুর মুলক বদিউজ্জামান ইত্যাদি লোককাহিনী নির্ভর নাটক ছিলো বেশী জনপ্রিয়।

উঠানের মাঝখানে চেয়ারের ওপর রাখা হতো ট্রানজিস্টর, পাশে হারিকেন। তার চারপাশ ঘিরে উঠান ভরা লোক। আমি তার মাঝে খুব ভাব নিয়ে রেডিও চালাতাম। সবাই মুগ্ধ চোখে আমার স্পেশাল দক্ষতা দেখতো।

আকাশবাণী শিলংয়ের গানও খুব জনপ্রিয় ছিলো। শামসাদ বেগম, লতা মুঙ্গেশকার, আশা ভোঁসলে, মোহাম্মদ রফি, মুকেশ, কুন্দন লাল সায়গল, মান্না দে, হেমন্ত কুমার ( হেমন্ত মুখোপাধ্যায়) খুব লোকপ্রিয় ছিলেন। শিলং রেডিওর বৈশিষ্ট্য ছিলো তারা সায়গলের গান দিয়ে শেষ করতো।

রেডিও পাকিস্তানের গায়কদের মধ্যে জনপ্রিয় ছিলেন নূর জাহান, মেহেদী হাসান, নাজাকত আলী খান, সালামত আলী খান,আহমদ রুশদী, দীনা লায়লা, রুনা লায়লা (১৯৭৪ সালে রুনা বাংলাদেশে চলে আসেন) প্রমুখ।

কলের গান

আমার চাচা আর ডাঙ্গর ভাই বাহিনীর বদৌলতে মাঝে মাঝে মজার কাণ্ড হতো। একবার তারা নিয়ে এলেন কলের গান। বাকসের মতো মঞ্চ, তারওপর সানাইয়ের মতো সাউন্ড সিস্টেম। হিজমাস্টার ভয়েসের লোগোতে তার ছবি আছে। সাথে একগাদা রেকর্ড। এখনকার সিডির মতো। সাইজে কয়েকগুন বড়ো আর কালো। বেশীর ভাগ হিজ মাস্টার্স ভয়েসের। অন্য কোম্পানীরও ছিলো। নাম মনে নেই। হেন্ডেল ঘুরিয়ে দিয়ে পিনের মাথা ডিস্কের ওপর বসিয়ে দেয়া হতো। শুরু হতো মুড়িভাজার মতো চড়চড় শব্দ। তারপর ভেসে আসতো গান। সেখানে প্রাধান্য ছিলো সায়গল, শামসাদ বেগম, রফি, মুকেশ, লতার গানের। উর্দু গানও ছিলো। আর ছিলো আমাদের সিনেমার গান। কলের গান শোনার জন্য সারা গ্রাম থেকে পুরুষ মহিলা জড়ো হলেন। বেশ রাত পর্যন্ত চললো। পরে দাদার বকাবকির ঠেলায় অনুষ্ঠান শেষ হলো।

টেপ রেকর্ডার

তখনকার টেপ রেকর্ডারও ছিলো বিশেষ দ্রষ্টব্য। প্রায় এক ইঞ্চি চওড়া ছিলো টেপ। বিশাল বিশাল চাকায় সেটা পেঁচানো ছিলো। এখনকার মতো খাড়াভাবে নয় শোয়ানো ছিলো চাকা গুলো। রেডিওতে, এফডিসিতে রেকর্ডিংয়ের জন্য এই সেদিন পর্যন্ত সেই টেপ ব্যবহৃত হয়েছে। সেখানেও মুড়ি ভাজার চড়চড় শব্দ মিলতো। কারণ সেটা রেকর্ড হতো কলের গান থেকে।

১৯৬৩ সালে ফিলিপস কমপ্যাক্ট ক্যাসেট (যেটা আমরা কিছুদিন আগে পর্যন্ত ব্যবহার করেছি। গ্রামে এখনো কিছু ব্যবহার আছে) বের করে। ধীরে ধীরে সেটা জনপ্রিয় হয়। আমাদের কালে এসে কমপ্যাক্ট শব্দটি ঝরে গিয়ে শুধু ক্যাসেট নামে পরিচিত হয় সেটা। ডিস্ক থেকে কমপ্যাক্ট ডিস্ক (সিডি) সেদিনের ঘটনা। আমার ছেলেও তার ইতিহাস জানে। গেলো সপ্তাহে সিডির জনক গত হলেন। এই সামু ব্লগের ব্লগাররাও তার প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে পোস্ট দিয়েছেন।

(চলবে)
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১১ সকাল ৮:৫৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×