চোরকাঁটা চুরি করে সোহাগে
বিঁধে আছে তোমার নীল পেড়ে শাড়ীতে
ভালবাসার তূণের তীর হয়ে তুমি
বিঁধে আছো আমার হৃদয়ে,
বাঁশ বন পেরিয়ে
কাশ বন মাড়িয়ে
আঁকা বাঁকা সবুজ ঘাসের মেঠো পথ ধরে
গোধূলির শেষে আধো আঁধারে
চুপি চুপি এসো নদীর ধারে হিজলের ছায়ে,
ঐ দেখো দূরে
হিজলের ডালে পাশপাশি দু'টো বসে আছে পাখি
ঠু্ক্রে ঠুক্রে পালকে পরস্পরে
কি যেন বেঁচে নেয় সোহাগের ঠোঁটে,
স্বপ্নের রাতে সোহাগের সাথে
পুস্প পরশে তেমনি একে একে বেঁচে দেবো
তোমার সাধের নীল পেড়ে শাড়িতে বিদ্ধ
সকল চোরকাঁটা সমূলে ,
একবার যদি - "ভালবাসি" বলে
বুকের মাঝে তুষের আগুনে প্রিয়ে
দীগল চুলের শীতল পরশ দিয়ে
স্নেহের কোমল হাতে তোলে নাও ওগো
আমার হৃদয়ে বিদ্ধ তোমার
গরল তীরের তরল মধুর ফলা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


