somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফটো ব্লগিং 4 ঃ শখ ও মানসিকতা

০৯ ই আগস্ট, ২০০৬ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার এই শখের শুরু ভার্সিটি জীবন শেষ করার পর থেকেই। পাশ করার পর চাকরি নিয়ে ঢাকা চলে এলাম। একটা ঘর বিশিষ্ট টয়লেট কিচেনসহ বাসা ভাড়া নিলাম নারিন্দার লাল মোহন সাহা স্টীট-এ। নানীর বাড়ীর খুব কাছেই। ইচ্ছা করলে বড় বা মেজ মামার বাসায় থাকতে পারতাম। কিন্তু কারও উপর বোঝা হতে মনে প্রাণে আপত্তি ছিল। তাই একাই থাকতাম। গান শুনতাম, ক্যামেরা নিয়ে নাড়া চাড়া করতাম। নিজেই মাঝে মধ্যে রান্না করতাম শখ করে। আব্বা ঢাকায় এলে আমার এখানেই উঠতেন। 210 টাকার এই ঘুপচি ঘর দেখে গজ গজ করতেন। কারণ আব্বা রাজশাহীর নিজের দোতালা বাড়ীর সঙ্গে এটার তুলনা করতে যেয়ে ভুল করতেন। অধিকাংশ সময় আমি বাইরে খেতাম। আব্বার সকালে মাঠা (ঘোল) খাওয়ার অভ্যাস ছিল। পুরোনো ঢাকায় ভোরবেলা এটা পাওয়া যেত। সাথে লুচি মোহন ভোগ। পুরান ঢাকার মানুষ বাইরের নাস্তায় অভ্যস্ত। অমিও তাই ছিলাম। দুপুরে অফিসে আর রাতে সুবিধে মত কোথাও খেয়ে নিতাম। এই সময় হাজীর বিরানী ছিল মাত্র দু'টাকা প্লেট। এখন সেটা 70 টাকা প্লেট।

ক্যামেরা ও গান শোনার যন্ত্রের প্রতি শখ ছিল স্কুল জীবন থেকেই। আব্বার সেই বিখ্যাত "রোল্যিকর্ড" ক্যামেরা আর বাসার "হিজ মাষ্টারস্ ভয়েস" কোম্পানীর বিশাল এক গ্রামাফোন ব্যবহারের মাধ্যমে। "হিজ মাষ্টারস্ ভয়েস" এর একটা বিশাল ভাল্ব রেডিও তখন বাসায় ছিল। ট্রানজিস্টর ব্যবহৃত বেতার যন্ত্র তখন আসেনি। আকাশবানী কোলকাতা'র অনুরোধের আসর, গীতি মালা, গীতিকা ও সাপ্তাহিক নাটক; 'রেডিও সিলোন' থেকে প্রচারিত পুরোনো দিনের হিন্দী গান; গৌহাটি কেন্দ্র থেকে আঞ্চলিক ভাষার গান ও আধুনিক বাংলা গানের অনুষ্ঠানগুলো নিয়মিত শুনতাম।

ছবি তোলার চাইতে ক্যমেরা ও এর ব্যবহার আর গান শোনার চাইতে গান বাজানোর যন্ত্রের প্রতিই আমার আগ্রহ ছিল বেশী। আর সেই বয়সে এই নেশাটাও ছিল ব্যতিক্রমধমর্ী নেশা। তবে ছবি তোলার নেশা যে কম ছিল তা না। ছোটবেলা থেকেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলতাম। আমি জীবনে প্রথম ক্যামেরার শাটারে টিপ দেই 8/5 বছর বয়সে। প্রথম একা একা ছবি তুলি কাশ থ্রী-তে পড়া কালীন সময়ে। সেটা ছিল আব্বার খুব শখের সেই "রোল্যিকর্ড" ক্যামেরা। জামর্ানীর তৈরী বক্স টাইপ ক্যামেরা। এই ক্যমেরার বৈশিষ্ট্য ছিল এর 'ডুয়াল লেন্স' পদ্ধতি। একটা লেন্সের মাধ্যমে সাবজেক্ট "থ্রু দ্যা লেন্স" হয়ে ভিউ ফাইন্ডারে সরাসরি ইমেজ দেখার কাজ করতো। আর একটা লেন্সের মাধ্যমে সাবজেক্ট-এর ইমেজ শাটারের রিলিজের মাধ্যমে আলো সরাসরি নেগেটিভে পড়তো। ফলে প্রতিটি ফ্রেম ইচ্ছেমত ভিউ ফাইন্ডারে দেখে কম্পোজ করার সুবিধে ছিল। এতে আলোক বিন্যাসের তারতম্যও বোঝা যেত। সাবজেক্ট-এর প্রতিফলিত ইমেজ পরিস্ফুটনের মাধ্যমে নেগেটিভ থেকে এখনকার মতোই স্টুডিওতে পজিটিভ ছবির প্রিন্ট বের করা হতো। আর সেগুলো ছিল সম্পূর্ণ সাদা-কালো ছবি।

ছবি ঃ নদী ও নৌকা

(বিভিন্ন সময়ে শখের বশে তোলা আমার কিছু ছবির সংগ্রহ থেকে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
২১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামিলীগ ভোটে না থেকেও যেভাবে ভোটে অংশ নিচ্ছ...

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৪

যদি আগামীকাল ৫০ শতাংশের কম মানুষ ভোট দিতে যায়, এর অর্থ হচ্ছে দেশের এখনও বেশির ভাগ মানুষ নির্বাচনে আওয়াীলীগকে চায়। এই কথা অস্বীকার করার তখন কোন উপায় থাকবে না। তখন... ...বাকিটুকু পড়ুন

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

লিখেছেন নতুন নকিব, ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:৩৭

রোজা ও আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান; কিছু কথা, কিছু অনুভূতি

ছবি সংগৃহিত।

অংশ ১: ভূমিকা এবং রোজার মূল উদ্দেশ্য

ইসলাম কোনো আংশিক বা বিচ্ছিন্ন জীবনদর্শন নয়। বরং এটি মানবজীবনের প্রতিটি স্তরের জন্য একটি... ...বাকিটুকু পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের বিজয় খুব দরকার ...

লিখেছেন অপলক , ১১ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৩৪



বিগত সরকারগুলো যে পরিমান ক্ষয়ক্ষতি করে গেছে, তা পুষিয়ে নিতে ১০টা বছর যোগ্য এবং শিক্ষিত শ্রেনীর হাতে সরকার ব্যবস্থা থাকা খুব জরুরী। গোমূর্খ চাঁদাবাজ আর নারী লিপ্সুদের ভীড়ে জামায়াতে... ...বাকিটুকু পড়ুন

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা বলি।

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:১৩

আমি পলিটিক্স এবং পলিটিশিয়ান পছন্দ পারি না। কোন দলের প্রতিই আমার আলগা মোহ কাজ করেনা। "দলকানা" "দলদাস" ইত্যাদি গুণাবলী তাই আমার খুবই চোখে লাগে।

কেন পলিটিক্স পছন্দ করি না সেটা... ...বাকিটুকু পড়ুন

ভোট ডাকাতদের বয়কট করুন

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৩


আহা, বাংলাদেশের রাজনীতি যেন একটা অদ্ভুত সার্কাস, যেখানে ক্লাউনরা নিজেদেরকে জান্নাতের টিকিটের এক্সক্লুসিভ ডিলার বলে দাবি করে, কিন্তু পকেট ভরে টাকা নিয়ে ভোটের বাজারে ডাকাতি চালায়। জামায়াতে ইসলামীর মতো... ...বাকিটুকু পড়ুন

×