পূর্ব কথা ঃ
প্রাচীন যুগের "গুহাচিত্র" থেকেই আধুনিক চিত্রকলার সূত্রপাত। গুহাযুগে যারা খাদ্য যোগানে বা কর্মে বিমুখ বা অপটু ছিল তারা কায়িক পরিশ্রমের দিকটা পরিহার করে নান্দনিকতার সুপ্ত দিক প্রকাশের ব্যপারে আগ্রহী ছিল। এদের এই গুনকে সেই সময় যথেষ্ট সমীহ করা হতো। তাই এরা ইচ্ছামত চিত্রআঁকতো দেয়ালের গায়ে। পরবতর্ীকালে রেড ইন্ডিয়ানদের "ধোঁয়া সঙ্কেত" (Smoke Signal ) চীনাদের "ছায়া নাটক" (্লShadow Drama) বা মধ্যযুগীয় ম্যাজিক লন্ঠনের (Magic Lamp) মাধ্যমে ছায়াকে গতিতে রূপ দেয়ার প্রচেষ্টা অব্যাহত ছিল। এই ভাবেই আধুনিক চলচ্চিত্রের সূত্রপাত।
1671 সাল ঃ
এথানাসিয়াস কার্চার (Athanasius Kircher) কর্তৃক ম্যাজিক লন্ঠনে "যীশুর জীবনী" প্রদর্শন।
পরের শতকটি মূলতঃ "চলচ্চিত্র দৃষ্টি বিজ্ঞান" বা "সিনেম্যাটিক ভিজ্যুয়াল সাইন্স"র "অবিরত দৃষ্টিতত্ত্ব" ("Persistence of Vision" বা সংক্ষেপে "POV") এর আবিষ্কার ও সূত্রায়ন।
1816 সাল ঃ
নিসেফোর নীপসে (Nicophere Niepce) কতর্ৃক সাফল্যজনকভাবে ফটোগ্রাফিক ইমেজ সৃষ্টি (স্বল্পকালের জন্য)।
1829 সাল ঃ
জোসেফ এ এফ প্লাটু কর্তৃক প্রথম শাটার (Shutter Release Mechanism) (ক্যামেরায় আলো প্রবেশ নিয়ন্ত্রন করার পদ্ধতি) আবিস্কার।
1830 সাল ঃ
ডাবি্লউ এইচ ফক্স ট্যালবোট কর্তৃক প্রথম ইমেজ ধারণ করার উপযুক্ত নেগেটিভ আবিষ্কার।
1837 সাল ঃ
লুই দ্যাগুয়ে ও নিসেফোর নীপসের সহযোগিতায় আলোকচিত্রের জন্ম দিলেন।
1845-53 সাল ঃ
কেরোসিনের বাতি ও লেন্স ব্যবহার করে ব্যারন ফানজ ভন ইউকেটিয়াস প্রথম চিত্র প্রক্ষেপনের এক পদ্ধতি আবিষ্কার করেন।
1880 সাল ঃ
মায় ব্রিজ (Muy Bridge)কতর্ৃক প্রথম পর্দায় আলো প্রপেনের মাধ্যমে চলন্ত জীবজন্তুর ছবি দেখানোর প্রক্রিয়া আবিষ্কার।
1882-85 সাল ঃ
মায় ব্রিজ দীর্ঘ পরীক্ষা নিরিক্ষার পর "ড্রাই-প্ল্লেট ফটোগ্রাফি" (Dry Plate Photography) পদ্ধতির উন্নয়ন সাধন করলেন। জু্যলে এতিঁয়েন মারে প্রথম হাতে ধরা ক্যামেরা বা "ফটোগ্রাফিক গান" (Photographic Gun) তৈরী করলেন। প্রতি সেকেন্ডে 12 টি ফ্রেম।
1887 সাল ঃ
আলোকচিত্রের ইমেজ ধারণে কাঁচের বদলে কাগজের ব্যবহার প্রবর্তন করলেন।
1889 সাল ঃ
টমাস আলভা এডিসন মারে'র ধারণাকে গ্রহন করে কাগজ-নির্ভর সেলুলয়েড সৃষ্টি করলেন।
1892 সাল ঃ
মারে আধুনিক ধরণের প্রক্ষেপন যন্ত্র আবিষ্কার করলেন।
1893 সাল ঃ
ইষ্টম্যান নমনীয় ফিল্ম আবিষ্কার করলেন যা আধুনিক চলচ্চিত্র নিমর্ানের পথকে সুগম করে দিল।
1895 সাল ঃ
লুমিয়ের ভ্রাতৃদ্বয় (August and Luis Lumier) প্রথম চলচ্চিত্র ক্যামেরা (প্রতি সেকেন্ডে 16 টি ফ্রেম) ও "আর্ক ল্যাম্প" প্রক্ষেপন যন্ত্রও নিমর্ান করলেন।
1895 সালের 28 শে ডিসেম্বব প্যারিসে দর্শকদের সামনে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হলো। ছবিগুলো ছিল "বেবী এ্যাট দ্যা ব্রেকফাস্ট" (Baby at the Breakfast) ও "দ্যা গার্ডেনার এ্যান্ড দ্যা হাউস" (The Gardener and the House)।
বিঃ দ্রঃ
যদি চলচ্চিত্র ইতিহাস সম্পর্কে কারও জানার কৌতুহল থাকে তবে চলচ্চিত্র বিষয়ক খুঁটিনাটি অনেক বিষয় আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনাদের কাছে কোন তথ্য থাকলে তাও জানাতে পারেন।
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০০৬ ভোর ৫:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



