নগর ভাবনা
১৪ ই আগস্ট, ২০০৬ রাত ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
1
নগর জীবন সুখের জীবন
স্বপ্ন দেখি তাই সারক্ষণ
গড়বো শহর মনের মতন
দাঁতের মতো করবো যতন
গ্রামের পাট চুকিয়ে তাই
শহরে এসে নিলাম ঠাঁই
এদিক ওদিক যেদিক যাই
দূষণের যত হদিস পাই
বায়ু দূষণ শব্দ দূষণ
চশমায় দেখি দৃষ্টি দূষণ
এটাই নাকি নগর ভিশন
তিলোত্তমার তৈরী ভূষণ
সভ্য হবার নগর ভাবনা
পাগল যেমন থাকে পাবনা
আমিও তাই বদলে গেলাম
পূণর্জন্মের হদিস পেলাম
2
মানুষ থেকে হলাম কাক
কা কা করে দেই যে ডাক
নোংরা শহর নোংরা মানুষ
ভেজাল খেয়েও নাদুস নুদুস
আস্তাকুঁড়ে জন্ম আমার
চিনি শুধুই নোংরা ভাগাড়
ভদ্র হবার নেই বাসনা
ভদ্র করতে কেউ এসনা
রাতদিন যত নোংরা ঘাটি
উচ্ছিষ্ট সব খাবার চাটি
ডাষ্টবিন থাকুক পরিপাটি
রুমাল ছাড়া একটু হাঁটি।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০০৬ রাত ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন