কালকে বাফড়া-র লেখা Click This Link এই পোস্ট-টাতে কমেন্টস করার কারণে আমার এক বন্ধু ব্লগার হীরন্ময়-কে ব্যান করে দেওয়া হলো; কি ছিলো সেই কমেন্টসটাতে?
সেটি জানার উপায় নেই, কেননা এতক্ষণে তা মুছে ফেলা হয়ছে। না কোন অশ্লীলতা কিংবা ধর্মানুভূতিতে আঘাত নয়; শুধু মডারেটরের বিরুদ্ধে কি যেন বলেছিল সে, আর সেই কারণেই তার মতপ্রকাশের অধিকারটুকু কেড়ে নেয়া হয়েছে!
মডারেটর সাহেব, আপনার প্রতি যথাযত সম্মান প্রদর্শন করেই বলছি... বাংলাদেশকে যদি স্বাধীন ও গণতান্ত্রীক রাষ্ট্র ভেবে থাকেন, এ সমাজে যদি পরমতসহিষ্ণুতা ও বাকস্বাধীনতা বলে কিছু থাকা প্রয়োজন আছে ব'লে স্বীকার করে নেন, তবে হীরন্ময়সহ কালকের বির্তকে ব্যান হওয়া সকলের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাচার করে নিন।
অনেক রক্তের বিনিময়ে আমরা মায়ের ভাষায় কথা বলার অধিকার পেয়েছি, স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছি, স্বৈরাচারের সিংহাসন ধূলিসাৎ করেছি। সেই গর্বিত জাতির যদি কণ্ঠরোধ করা হয়, যদি স্বাধীনতার আদর্শকে পদ-দলিত করা হয়, যদি সংস্কৃতি আনাছে-কানাছে স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে শুরু করে- তবে সংঘাত অনিবার্য, ইতিহাস তার সাক্ষী।
তাই আসুন সকলকে মানুষ ভেবে এবং মানবিক বিবেচনায় ব্যান হওয়া ব্লগারদের মতপ্রকাশের অধিকার ফিরিয়ে দিন; নতুবা বলবো....কেবল উপহাস করেই বলবো: আমি আমাকে ব্যান করার দাবী তুলতে চাই...!
বি:দ্র: সুশীল ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি- ব্লগ কী স্বৈরতান্ত্রিক নিয়মে চলে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


