somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্বৈতনীতিঃ সাংবাদিক নাদিয়া হামলার শিকার হলে আপনি গর্জে উঠেন আর সাংবাদিক অপর্না সিংহ হামলার শিকার হলে আপনি চুপ থাকেন

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খবর ১ (পরিবর্তন.কম)◆
গত ৬ই মার্চ ২০১৩ লংমার্চে অংশগ্রহণকারী হেফাজতে ইসলামের নেতাকর্মীরা রাজধানীর পল্টন মোড়ে কয়েকজন সাংবাদিককে ধাওয়া এবং একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।

খবর ২ (দৈনিক জনকণ্ঠ)◆
গত ৩রা জানুয়ারী ২০১২ মঙ্গলবার শেওড়াপাড়ায় মনিপুর স্কুলের ক্যাম্পাসে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা আদায়ের খবর সংগ্রহ করতে গিয়ে মিরপুরে সরকারদলীয় এমপি কামাল আহমেদ মজুমদারের হাতে প্রহূত ও লাঞ্ছিত হয়েছেন বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভির দুই রিপোর্টার ও এক ক্যামেরাম্যান। এঁরা হলেন রিপোর্টার অর্পণা সিংহ ও শাহীন এবং ক্যামেরাম্যান সাঈদ।

আশ্চর্যের ব্যাপার হল, ২ নং খবরটি দৈনিক কালেরকন্ঠ পত্রিকাটি বেশ ঘটা করে প্রথম পাতায় "কামাল মজুমদারের হাতে লাঞ্ছিত সংবাদকর্মীরা" শিরোনামে ছেপেছিল। কিন্তু কোন এক আশ্চর্য কারণে তারা তাদের নিউজটি সরিয়ে ফেলেছে। গুগল ক্যাশ থেকে অনেক চেষ্টা করেও আমি সংবাদটি পুনরুদ্ধার করতে পারি নি। (কেউ পারলে দয়া করে কমেন্টে শেয়ার করুন)

স্ক্রিনশটঃ


(বড় করে দেখুন)

কে কে ২০১২ সালের ৩রা জানুয়ারী সরকারী দলের এমপির দ্বারা প্রহূত ও লাঞ্ছিত হওয়া সাংবাদিক অর্পণা সিংহ (এখানে শুধু দুই নারীকে তুলনা করার জন্য অপর্না সিংহ এর নাম উল্লেখ করা হল) এর জন্য প্রতিবাদ করেছিলেন?

যদি না করে থাকেন তবে কেন করেন নি? অপর্না সিংহ সরকার দলীয় এমপির দ্বারা প্রহূত হয়েছিলেন বলে?

নাকি আরো একধাপ এগিয়ে যদি বলি - অর্পনা সিংহ সংখ্যা লঘু বলে আপনি প্রতিবাদ করেন নি? আর নাদিয়া শারমীন সংখ্যা লঘু নন বলে আপনি তীব্র প্রতিবাদ করেছেন? নাকি দলীয় প্রোপাগান্ডা বাস্তবায়নে নেমেছেন আপনি?

সাংবাদিক প্রহূত কিংবা লাঞ্ছিত হয়েছেন এটা অবশ্যই চরম ন্যাক্কারজনক একটি ঘটনা, সেটা যে দল বা গোষ্ঠীই করুক না কেন। কিন্তু সুশীলরা (পড়ুন চুচীল) কেন একটি ঘটনা এড়িয়ে গিয়ে আরেকটি ঘটনা নিয়ে উঠে পড়ে লাগবেন? কেন প্রতিবাদের কণ্ঠস্বর দুজনের জন্যই সমান নয়? দলীয় তকমা গায়ে চড়িয়ে কেন এত গলাবাজি?

আমাদের সামুতেও সে বছর ২২ শে মার্চ মনিপুরে সাংবাদিক লাঞ্ছিত হবার ঘটনা নিয়ে পোস্ট দিয়েছিলেন ব্লগার ফাহমিদা শিল্পী। আফসোস! সেই পোস্ট এর কমেন্টে তখন কোন সুশীল কে খুঁজে পাওয়া যায় নি। আদতে কেউ সেখানে কমেন্টই করেন নি! সেই পোস্ট এড়িয়ে গেছে সব সুশীলদের (চুচীলদের) চোখ! দলকানা চোখ!


সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ভাল কাটুক আগামীর প্রতিটি দিন।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:০৯
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুতিনকে তুলে আনবেন ট্রাম্প ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জানুয়ারি, ২০২৬ রাত ১১:৪২


গতকাল সমকালের একটা নিউজ পড়ে যে অবস্থা হয়েছে, তাতে রাতভর চোখে ঘুম আসেনি। বারবার একটাই চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছিল—যদি সত্যি সত্যি এই ঘটনা ঘটে যায়, তাহলে তো পুরো দুনিয়ার... ...বাকিটুকু পড়ুন

দোষী আওয়ামীলীগারদের দৌড়ের উপর রাখা খারাপ কাজ নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩০

@আদিত্য ০১,
আপনি ৩৬ জুলাইয়ের পক্ষের সকল দলের আন্দোলনকারীদের শাউয়া - মাউয়া ছিঁড়ে ফেলবেন বলে হুমকি দিয়েছেন। ন্যাংটা করে পিটানোর কথা বলেছেন। কারণ, আওয়ামীলীগারদের দৌড়ের উপর রাখা হইছে। তাহলে বুঝে দেখুন,... ...বাকিটুকু পড়ুন

গণভোট ২০২৬ কী এবং কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৪


গণভোট এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ তাদের প্রতিনিধিদের পরিবর্তে নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে যার ফলে নতুন নীতি... ...বাকিটুকু পড়ুন

আমার চাইনিজ বস বলেছেন, তারেক রহমান বদলে গিয়েছে...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:১১



১. আগেই বলেছি, চাইনিজ বস বাংলাদেশের রাজনীতি সম্পর্কে খুব খেয়াল রাখেন। এ দেশের বেশীরভাগ রাজনীতিবিদ অসৎ হলেও তিনি মনে করছেন, ১৮ বছর ইউকে-তে থেকে দেশে আসার পর তারেক রহমান... ...বাকিটুকু পড়ুন

দুঃখ পাখি

লিখেছেন মায়াস্পর্শ, ১২ ই জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪১

এসেছো ?
জমানো সব দুঃখ নিয়ে?
অঝোরে কেঁদে কেঁদে বলবে তো,
তা বেশ বলো আমাকে।
জাগতিক নিয়ম তো আর ভুল হয়না
দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ।
ভুল হয় তখন,
যখন দুঃখ... ...বাকিটুকু পড়ুন

×