somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

শিরোনামে কি আসে যায়, কাজেই মানুষের পরিচয়।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

আড়ষ্টতা

লিখেছেন কৃষ্ণেন্দু দাস এর কবিতা, ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

"আড়ষ্টতা"
নিজেকে সম্পূর্ণটা বদলে নেবার কয়েক মূহুর্ত আগেও মনে হয়েছিল-
নাহ্, আমার সত্যিই এবার পালানোটাই শ্রেয়।
ধূসর একটি স্বস্তা জীবন তার শৃঙ্খলময় আঙ্গুলে আমায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নেবার পায়তারা করছিল বেশ আগে থেকেই;
হয়তো এবারে পরাস্ত হতেই হয়!
অথচ পরম্পরাকে ভেঙ্গে দেবার যে দৃঢ় প্রত্যয় জেগেছিল একদিন,
যে স্বপ্নের ঠোকরে উত্যক্ত বিবেক নিয়ে একদা কেটেছে আমার সমুহ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

বিস্মৃত বিপর্যয়

লিখেছেন কৃষ্ণেন্দু দাস এর কবিতা, ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪০

"বিস্মৃত বিপর্যয়"

জমাট বাঁধা অন্ধ অনুভূতি গুলো ইতস্ততঃ লেপ্টে আছে সত্ত্বার পুরোটা দেওয়াল জুড়ে।
স্বতঃস্ফূর্ত কিছু চিন্তা ইদানীং খুব বেশি গোলমেলে মনেহয়,
খেই হারাবার ভয়ে ভীত হয়ে আবার যখন একটু একটু করে
ভাবনা গুলোর ওপরে রং চড়াই-
নিজের অজান্তেই কিছু অব্যক্ত অভিব্যক্তি হাহাকার হয়ে ফুটে ওঠে
প্রমত্ত অবচেতনার মাঝে।
আহত পশুর ক্ষিপ্রতা নিয়ে
হঠাৎ করেই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

হয়তো পুনর্জন্ম

লিখেছেন কৃষ্ণেন্দু দাস এর কবিতা, ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

"হয়তো পূনর্জন্ম"

দুর্নিবার চেতনার পায়ে হঠাৎ করেই যেন আলস্যের শেকল,
ঝলসে ওঠা চোখের পলকে নামে নীরব রাতের সহাবস্থানের কামনা ।
যন্ত্রনার শিরশিরে অনুভূতিটা থেকে থেকে জানান দেয় মস্তিষ্কের আবদ্ধ সব গোপন কুঠুরিতে,
অস্বস্তির মাঝে মহাপ্রলয়ের অশনিসংকেত হয়ে বাজে ক্যাথোড্রলের নির্নিমেষ ঘণ্টাধ্বনি।
ভৈরবের ফেনায়িত তরঙ্গের মত বয়ে চলা উষ্ণ রক্তস্রোত জাগিয়ে রাখে শরীরের প্রতিটি কোষ, ধ্বংস... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৩ বার পঠিত     like!

বিলুপ্তি

লিখেছেন কৃষ্ণেন্দু দাস এর কবিতা, ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭

"বিলুপ্তি"
বহুদিন পার করে হঠাৎ ইচ্ছে হল
ফিরে যাব অতীতের কাছে,
বাঁধভাঙা ভালবাসা সবটুকু তুলে নেব একটু একটু করে,
এইমনে যত জমা আছে।
কপটতা, সংকোচ আর যত অনুভূতি সেইক্ষণে থাকবেনা সাথে,
বন্ধন ভুলে গিয়ে দ্রোহের শিকল খুলে,
মোক্ষের অভিযানে-
আবার নামব আমি পথে।
যেই পথে একদিন শিরীষের ডালখানি নির্জীব অবেলায় চুপিসারে পড়েছিল নুয়ে,
শঠতার সংকোচে জীবন কে দূরে ঠেলে সময়েরা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

গল্পের শেষ

লিখেছেন কৃষ্ণেন্দু দাস এর কবিতা, ০৬ ই আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫

"গল্পের শেষ"
কল্পাশ্রিত হয়ে বহু পথ হেঁটে হেঁটে
মগজের অলি গলি ঘুরে-
স্বপ্নের ঘেরাটোপে অদেখার পিছুটানে চলে গেছি দূর থেকে দূরে।
সময়েরা চুপিসারে বলেছিল সেইক্ষণে
এই পথ ফুরোবার নয়,
তবু মনে হয়েছিল- আসব আবার ফিরে
মিটে গেলে সব সংশয়।
এইভাবে রাত দিন কেটে গেল নিভৃতে
বয়সটা গেল যেন বেড়ে,
অজানার ট্রেনখানি ছুটে গেল বহুদূরে-
আমাকে একলা পথে ছেড়ে।
এরপর এইপথে কতলোক এলো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪৫৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ