somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীব হয়ে জন্ম নেওয়া আরেক মানবতাবিরোধী অপরাধ !!!

১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেনারা মহান মানবতাবাদী দেশপ্রেমিক বুদ্ধিজীবী মানুষ , দেশ নিয়া ভাবতে ভাবতে তাগো কালা চুল সময়ের পরিক্রমায় সাদা হইয়া যায় । তারা শীতাতপ নিয়নত্রিত কক্ষে বইসা দেশের গরীব জনগনের কথা কয় । আহারে ! এসি রুমে থাইকাও তাগো ঘাম ছুটে আপনের আমার কথা ভাবতে ভাবতে । কি দয়ালু হেতেরা ! হেতেরা দেশের জনগনের টাকায় কিনা কোটি টাকা দামের গাড়ি দিয়া ঘুইরা ঘুইরা মানবতার বুলি শুনায় । অথচ হেতেগো এলাকার লোক ঠেলা গাড়ি চালায় আবার কেউ কাজ না পাইয়া, না খাইয়া মরে । আহা ! আহা ! আহা ! কি মধু কি মধু ! তারা হইলো মানবতাবাদী । তাদের দারা মানবতা রক্ষা হইবেনাতো কারে দিয়া হইবে আপনার আমার দারা ? হেতেরা মহান লোক গরীব মানুষের সাথে বুকে বুক মিলায়া শান্তনা দেয়না পাছে এই সব অচ্ছুতের শরীর থেইকা ভাইরাস ব্যাক্টেরিয়া ঢুইকা উনাগো অসুস্থ কইরা দিবে । আহা আহা উনারা যদি বিমারে পইরা যান তাইলে মানবতার মহান বুলি আওরাইবে কে দেশের সেবাই বা কে করিবে ? আপনাদের বুঝিতে হইবে তাহারা বিরাট মূল্যবান মানুষ । দেশের এই পরিস্থিতি দেইখা ছোট বেলায় পড়া দিজেন্দ্রলাল রায়ের সেই বিখ্যাত কবিতা "নন্দলাল" হঠাৎ করিয়া মনে পইড়া গেলো , দীজেন্দ্রলাল রায়ের নন্দলাল অনেক ভালা আছিল সে ঘরে বইসা দেশ উদ্ধার করতো , আমাদের দেশের ডিজিটাল মানবতাবাদীরাতো ভালোর উপর পুরা ধামাকা ছাপ্পা মাইরা দিছে তাহারা জনগনের টাকা অপচয় কইরা দামি প্রাডো,পাঁজেরো লইয়া ঘুইরা মানবতার বুলি আওরায় । নতুন গাড়ি না পাইলে তারা দেশ সেবা, মানব সেবা করিতে পাড়েনা । রিক্সা অথবা পদব্রজে মানবতার সেবা করিতে তাদের প্রেসটিজে আঘাত লাগে । আবার বছর বছর তাহারা মানবতাবাদী হিসেবে বিশাল বিশাল পুরষ্কারও পায় । আহা আহা জনগন এখন তাদের বদৌলতে মানবতার নতুন শিক্ষার পাঠ গ্রহন করিতেছে । আজ জনগন মানবতা বলতে বুঝে গরীবের উপর ধনীর অত্যাচার আর চুরি,ডাকাতি,হত্যা করে রাজনৈতিক পরশে পগার পার । কি সুন্দর মানবতার চর্চা আমাগো দেশে হইতাছে দেখলে চোখে পানি আসে !!! সীমান্তের কথা না হয় আজ নাই কইলাম ।
সবশেষে একটা কথাই কইয়া যাই ভাইরে আমরা সকল গরীব নিরীহ জনগন হইলাম মানবতার সবচেয়ে বড় শত্রু এই দেশে এই পৃথিবীতে জন্ম নিয়াই আমরা সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ করছি । শেষ হইয়াও তবু শেষ হয়না আরেকটা কথা কইয়া যাই বুক ভরা দির্ঘশাস নিষ্কাশন কইরা "বেঁচে থাক নন্দলাল বেঁচে থাক ডিজিটাল মানবতাবাদী" । আরা কিছু কওয়ার নাই আমি আইজকার মতো বিদায় লইতাছি । আল্লাহ হাফেজ ।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৭
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×