বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছাত্র/ছাত্রীরা পড়াশুনা করেন তারা আধিকাং মধ্যবিত্ত পরিবারের । তারা যখন বিশ্ববিদ্যালয়ে লেখা পড়াকরতে যায়। তাদের পিতামাতাদের অনেক কষ্ট করে সে লেখা পড়ার খরচ যোগাতে হয় । এক দিকে রাজনীতি সহ ও বিভিন্ন কারনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশুনা যেমনভালো হয়না অপর পক্ষে রাজনৈতি ছাত্র সংগঠন গুলোর অপতৎপরতার জন্য মাসের পরমাস বশ্বিবিদ্যালয়গুলো বন্ধ থাকে । ঢাকা বিশ্ব বিদ্যালয় সহ দেশের শীর্ষ স্থানীয় বিশ্ব বিদ্যালয় গুলিতে দেখা যায় টেন্ডার বাজি সহ বিভিন্ন কারনে হানাহানী-খুঁনাখুনি । সরকার পরিবর্তন হলেই হল দখল নিয়ে চলে এক যুদ্ধ । এর ফলে সাধারণ ছাত্র-ছাত্রীদের জীবন নিয়ে কোন রকমে পালিয়ে আসতে হয় । কিন্তু কেন এই সমস্য ?? রাজনৈতিক দলের নেতারা কি জানেন না তাদের সংগঠনের ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে ? না জানলে দয়াকরে জানতে চেষ্ট করুন । আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের বিশ্ববিদ্যালয় রাজনৈতিক কারনে গত ২৫-৩০ বছর সময়ে কোন একদিন বন্ধ থেকেছে বলে কি শুনেছেন ? মোটেই না । ছাত্র-ছাত্র-ছাত্রীর যাবে লেখা পড়া করতে তাদের হাতে অস্ত্র কেন ? আর টেন্ডারের বাক্সই বা কেন ?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ দুপুর ২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


