শিক্ষা মানুষের একটি মৌলিক অধিকার । এই অধিকার মানুষ পায় রাষ্ট্র যন্ত্রের মাধ্যমে সমাজের নিকট থেকে । যে সমাজ এই ব্যবস্থার ধারক ও বাহক সেটা হচ্ছে শিক্ষক সমাজ । শিক্ষা বলতে আমি শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বুঝাচ্ছিনা । শিক্ষা এমন একটি ব্যবস্থা যা একজন মানুষের নৈতিকতার পরিবর্তন ঘটায় । কিন্তু শিক্ষাদানকারী সমাজ যদি নষ্ট হয়ে যায়, তাহলে শিক্ষার কি অবস্থা হবে একবার ভাবতে পারেন ??
যা হবার তাই হয়েছে !
শিক্ষা ধ্বংসের মূল কারনগুলোর মধ্যে প্রাইভেট একাট বড় সমস্যা । আপনি প্রাইভেটের ভাল ফিল্ট করতে চাইলে নিম্নের কাজগুলো অনুসরন করুন
১। ক্লাসে ফাঁকি দিবেন ( কৌশলে )!
২। যে ছাত্র অন্য কোন শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ক্লাসে ঢুকে তাকে কঠিন প্রশ্ন করুন প্রয়োজনে পরীক্ষায় সেই ছাত্র/ছাত্রীকে নম্বর কম দিবেন !
৩। পরীক্ষার প্রশ্নপত্র বলে দিবেন । (কৌশলে )!
৪। আপনার ছাত্র /ছাত্রী দেশের বিভিন্ন নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে পড়া শুনা করে এমন কথাবলুন ।
৫। প্রয়োজনে আপনার মোবাইল নম্বর দিন এবং বাসা বাড়িতে তাদের কে দেখা করতে বলুন !
৬। সর্বোপরি আপনার কোন নীতিবোধ থাকা যাবেনা ।[/sb
৭। আপনি যদি বিজ্ঞানের শিক্ষক হন তাহলে কোন কথাই নাই ,বলবেন আমার কাছে প্রাইভেট না পড়লে নম্বর পাবেনা । বাস! দেখবেন পরের দিন ঘুম থেকে না উঠতেই আপনার বাসার সামনে ছাত্র-ছাত্রীর ভীড় ।
আসলে যে শিক্ষক প্রাইভেট বাণিজ্যের সাথে যুক্ত যাদের বাসায় এক প্রাইভেট গ্রুপ ছাত্র আসে আর অন্য গ্রুপ চলে যায়, তারা সবাই এই জিনিষ গুলো করেন। পাঠক মন খারাপ করবেন না ( আপনি যদি শিক্ষক হন।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


