আমি যেন এক মেঘ হরকরা। আকৈশোর স্বরচিত মেঘমালা উদগীরণ করতে করতে যথাসময়ে খুঁজে পেলাম রাবীন্দ্রিক মেঘের তাঁবু- বিশাল, আপাত গম্ভীর যেনবা পিতৃতূল্য আশ্রয়। আর এক নমস্য কবি প্রতি বর্ষায় একবার করে ’মেঘদূত’ পড়তেন জেনে উত্তর ও পূর্ব মেঘের পূর্বাপর সমৃদ্ধ করতে থাকলো আমার আর্কাইভ। হঠাৎ এক সঘন গহন রাতে দেখি আমার মেঘলা আকাশে পায়চারি করছেন শবরী বালিকার কবি। সেই মেঘ আর নাগরিক মেঘরাজির একটা সমীকরণ মেলানোর চেষ্টায় আছি বছর কুড়ি ধরে। বেহুলা আর গার্মেন্টস দুহিতার হৃদয়ে একই ধরনের মেঘের ঘনঘটা। নারীর বুক থেকে উড়ে যেতে দেখি মেঘের কবুতর। ইদিপাস ও রতেœশ্বরের কথা বলতে যেয়েও মেঘ আসে, রাত জেগে কবিতা লিখতে বসলেও শাদা শাদা মেঘ ঢেকে ফেলে লেখার খাতা আর ঘুমুতে গেলেও সিঁথানজোড়া মেঘ। পরিত্রাণ চাই না, কেননা, অধুনা প্রযুক্তিঘন ই-মেঘের নাগাল পেয়ে নিজেকে ’আদিম দেবতা’দের চেয়েও ঢের সৌভাগ্যবান মনে হয়।
************************************
জন্মেছিলাম ১৯৬৮-র জানুয়ারি মাসে। চিকিৎসাশাস্ত্র আর জনস্বাস্থ্য বিষয়ে প্রাতিষ্ঠানিক পড়াশুনা। বেসরকারী উন্নয়ন সংস্থায় কাজ। স্ত্রী সোনিয়া; আর শাশ্বতী, সপ্তর্ষি - দুই কন্যাকে নিয়ে অনু পরিবার। মাঝখানে কয়েক বছর কিছু লেখা হয়নি; তাই বলে প্রত্যাবর্তন করলাম এমন শ্লাঘা বোধ করছি না। গল্পও লিখি হঠাৎ, টুকটাক অনুবাদ করতে ভালো লাগে, আঁকার ঝোঁকও ছিল। বন্ধু-সতীর্থ-সহযোগীরা বলে অন্তর্মুখী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


