somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কলিমুদ্দি দফাদার
“কলিমদ্দিকে আবার দেখা যায় ষোলই ডিসেম্বর সন্ধ্যায় বাজারের চা স্টলে। তার সঙ্গীরা সবাই মুক্তি, সে-ই শুধু তার পুরনো সরকারি পোশাকে সকলের পরিচিত কলিমদ্দি দফাদার।”

বাংলাদেশে ভারত সম্পর্কের অবনতি! কার দায় কি????

১৭ ই মার্চ, ২০২৫ ভোর ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সরনকালের সবচেয়ে খারাপ সময় পাড় করছে বাংলাদেশে-ভারত সম্পর্কে। কুটনীতি- বানিজ্য সবকিছুতেই যাচ্ছে তাই অবস্থা!!! সম্পর্ক খারাপ হবেই না বা কেন??? দিল্লি গত ১৭ বছর বাংলাদেশকে এক প্রকার ভারতীয় প্রদেশের মত করে রেখেছে পলাতক, শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে। বিডিআর বিদ্রোহ ভারতের পরোক্ষে অবস্থান অনেকটা ওপেন সিক্রেট বিষয়। এছাড়া অসামঞ্জস্যপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি, দুই দেশের বানিজ্যিক ঘাটতি, ন্যায্য পানি, করিডোর, বাংলাদেশ থেকে ইচ্ছে মত সুযোগ-সুবিধা নেওয়ার বিষয়গুলিই‌ আছেই‌ । কিন্তু আমার আজকের বিষয় ভারতীয় আগ্রাসন নিয়ে না‌। একটু যদি ফ্ল্যাশ ব্যাক এ যাই, স্বাধীনতা পর ভারত-বাংলাদেশ সম্পর্ক অনেক উন্নতি-অবনতি মধ্যে অতিবাহিত হয়েছে, কিন্তু ২০০৯ এর পুর্বে ভারত কখনো প্রকাশ্যে ও নগ্নভাবে বাংলাদেশের একটি নির্দিষ্ট দলকে সমর্থন বা অভ্যন্তরীণ ব্যাপারে এভাবে হস্তক্ষেপ করেনি। এর দায় কি শুধু ভারতের???


২০০৪ সালে ১০ ট্রাক অস্ত্রের কথা মনে আছে!!! বর্তমানে কিছু হুজুগে পাবলিকেই দেখছি, দশ ট্রাক অস্ত্র, ভারতকে ভাগ করার স্বপ্নে বিভর হয়ে লুত্ফুর জামান বাররকে নায়কোচিত বীর বানিয়ে ফেলেছে‌। কিন্তু আমার কাছে ব্যাপারটি মোটেও এমন না!! নিছকই একটি হটকারীতা!! প্রথমত, বাংলাদেশর তিন দিক থেকে পরিবেষ্টিত একটি দেশ ভারত, যা কিনা পরমানু শক্তিধর আবার বাংলাদেশ থেকে ২২ গুন বড় একটি দেশে যখন আপনি, নিজ ভুখন্ড ব্যবহার করে বিচ্ছিন্নপন্থী (উলফার) বা স্বাধীনতাকামীদের অস্ত্র সরবরাহে করবেন, তারা কি মুখে কুলুপ এঁটে বসে থাকবে? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে, একজন বাংলাদেশী হিসেবে, গত ১৬ বছর ভারতীয় আগ্রাসন আমাকে যেভাবে ব্যাহত করেছে, তেমনি বা়ংলাদেশের ভুমি ব্যবহার করে ভারতীয় বিচ্ছিন্নপন্থীদের অস্ত্র সরবরাহ করার খবর নিশ্চিয় একজন ভারতীয়কে উদ্বিগ্ন করে তুলেছে‌। ঠিক, নিউটনের ৩য় সুত্রের "Every action has the same & opposite reaction" এর মত করে কি গত ১৬ বছর আমরা ভারতের কাছ থেকে এই বিপরীত প্রতিক্রিয়া দেখেছি????

দ্বিতীয়ত, শেখ হাসিনা কিভাবে স্বৈরাচারী হয়ে উঠলো? শেখ হাসিনার প্রথম আমলের শাসন খুব বেশি ভারত কেন্দ্রিক বা স্বৈরাচারী মনোভাব ছিল বলে আমার মনে হয় না। বাজারে এমন কথা চাওর আছে, পশ্চিমা ও ভারতীয় কোম্পানিকে বা়ংলাদেশের জ্বালানী খনিগুলোতে ঠুকতে না দেওয়ার, তিনি ২০০১ ক্ষমতায় আসতে পারেনি। এরপরের সবচেয়ে বড় ইভেন্ট ২১ আগষ্টের বোমা হামলায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা!!!! বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল প্রায়ই সময় বিভিন্ন টকশোতে ২১ আগষ্ট সম্পর্কে বলছেন, "রাষ্ট্রীয় মদদ ছাড়া এ ধরনের হামলা অসম্ভব"!!! বিএনপির নেতা ও তৎকালীন মেয়র সাদেক হোসেন খোকা এই হামলার বিরুদ্ধে ও বিএনপি অবস্থান নিয়ে তীব্র নিন্দা জানিয়ে ছিলেন। সাংবাদিক ইলিয়াস, আমার দেশ আরো কিছু নিউজে দেখলাম, শেখ হাসিনা নাকি ভারতীয় "র" এর সাহায্য নিজেই এই হামলা ঘটিয়েছেন। এর কিছুই আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় নী!!! কোন
তথ্য -প্রমাণ ছাড়া, ব্যাকরাউন্ড মিউজিক দিয়ে একটি রিপোর্ট করা আর কি!!!! যদি এমন ই হয়, তবে তৎকালীন সরকার কেন জর্জ মিয়ার নাটক সাজালো???? তবে একটু সন্দেহ থেকে যায়, কারন‌‌, হাসিনা‌ নাকি জাতিসংঘ সহ বিদেশি কোন পর্যবেক্ষক দলকে বোমা হামলার বিষয়ে তদন্তে সহযোগিতা করে নি?

যাইহোক, ইহা একান্ত আমার ব্যাক্তিগত চিন্তা-ভাবনা‌। আমি কোন দল কানা বা কোন দলের অন্ধভক্ত না। রাজনীতি সচেতন ব্লগারগন নিজ নিজ অবস্থান থেকে উপযুক্ত বিষয়ে ব্যাখ্যা করলে হয়তো, দেশের আলোচিত দুইটি বিষয়ে উপসংহার টানতে পারবো।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২৫ দুপুর ২:০৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

×