somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অযোগ্যজনের গুহ্য জ্ঞান

২২ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অযোগ্যজনের গুহ্য জ্ঞান
*****
আমাদের কারোই এখানে বুঝবার বা বুঝানোর বাকি কিছু নেই, তবে দেখে যাবার মতো অনেক কিছুই আছে সকলের।

দক্ষতায় আমরা যে ওদের সাথে পেরে উঠবো না, এই জ্ঞানটুকু আমাদের ছিল এবং আছে,- যারা জানে না, তাদের মতো অজ্ঞ আমরা নই।

ধৈর্য সহ্য আর কর্মনিষ্ঠা যদি ওদের মতো আমাদেরও থাকতো, যোগ্যতায় আমরাও যে ওদের সমান হ’তে পারতাম, দেরিতে বুঝলেও আমরা তা’ বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেনি, আমরা তাদের মতো নির্বোধ নই।

যোগ্যদের সচ্ছলতায় সেই শুরু থেকেই শয়তানি কৌশলে বিভিন্ন দিক থেকে দলবদ্ধভাবে দলীয় বাধা দিয়ে দিয়ে যেতে না-পারলে যে, দলোজীবী আমরা পদে পদে বিপদে পড়তাম, এটা জানার জন্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সনদ অর্জনের বাধ্যবাধকতা কখনোই ছিল না। এবং, এখানে, যোগ্যদের ওপর আমরা অযোগ্যরাই সসম্মানে এতকাল নিরাপদে আধিপত্য চালিয়ে আসতে পেরেছি।

ধনার্জনের মাধ্যম হিসেবে ‘যোগ্যতা’ এবং ‘দলবদ্ধতা’, এ দু’য়ের মধ্যে বৈধাবৈধ নির্বিচারে, দলবদ্ধতাই বেশি সফল প্রমাণিত। যোগ্যদেরকে ধনবান হওয়াতে অযোগ্যরা বাধা দিতে ব্যর্থ হ’লে, কিম্বা যোগ্যরা কোথাও কোনোভাবে সচ্ছলতা পেলে পরে অযোগ্যদের ধনভাণ্ডারগুলো অকেজো সম্পদরূপে বীভৎস আবর্জনার বিশাল স্তুপে পরিণত হয়। তবে, সাময়িক সান্ত্বনা এটাই যে, যোগ্যজনেরা কোথাও বেশিক্ষণ দলবদ্ধ হ’য়ে থাকতে পারে না। অযোগ্যদের জন্যে এ যেন এক বিশাল স্বর্গীয় দয়া।

যোগ্য সাধারণের জন্যে বরাদ্দ আসনগুলো যেন অযোগ্যজনেরা পায়, সেই লক্ষ্যে প্রবল শয়তানি-শক্তিবলে যোগ্যদেরকে সংঘবদ্ধভাবে বাধা দিয়ে দিয়ে যাওয়া এবং যোগ্যজনেরা যেন একত্রিত হ’তে না-পারে, নিরলসভাবে সম-তালে সেই চেষ্টাও চালানো প্রত্যেক অযোগ্যের-ই অস্তিত্বের সম-মানে করণীয় কর্তব্য।


করণিক : আখতার২৩৯
আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম
দলীয় কোন্দলগুলো পাতানো খেলা
গণতন্ত্রে দলোগণের মনোনয়নে দলীয় বিধান
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
দলোগণের সৎসাহসী স্বগতোক্তি
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×