somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কুশন
আলো –অন্ধকারে যাই- মাথার ভিতরে স্বপ্ন নয়,- কোন এক বোধ কাজ করে! স্বপ্ন নয়- শান্তি নয়-ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয়! আমি তারে পারি না এড়াতে, সে আমার হাত রাখে হাতে; সব কাজ তুচ্ছ হয়,-পণ্ড মনে হয়। -জীবনানন্দ দাশ

আমাদের গ্রামের গল্প

০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাবার সাথে জমিতে ধান চাষ করতাম। নিজের জমি নয় অন্যের জমিতে। যদিও এখন আমি সেইসব জমি তিন গুণ বেশি দাম দিয়ে কিনে নিয়েছি। কি কষ্ট না করেছি বাবা আর আমি! জমি, মৌসুম, পরিবেশ বিবেচনায় রেখে উপযুক্ত ধানের জাত বেছে নিতাম। ভাল বীজ মানে সবল চারা। চারা সবল মানে নিশ্চিন্ত থাকা। মই দিয়ে মাটিকে একেবারে ঝুরঝুরে করার পর বীজতলা তৈরি হতো। দোঁআশ ও এটেল মাটিতে ফসল ভালো হয়। জৈব সার ভালো ফসলের জন্য খুব গুরুত্বপূর্ন।

আমার সারা শরীর কাঁদায় মাখামাখি হয়ে যেত। বাবা আর আমি সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে কাজ করতাম। দুপুরে আমি বাসা থেকে ভাত খেয়ে বাবার জন্য গামলায় করে নিয়ে আসতাম। গরম ভাত। সাথে আলু ভর্তা। বাবা শুধু মাত্র আলু ভর্তা দিয়ে আরাম করে ভাত খেতো। আঙুল চেটে খেতো। যেন অমৃত খাচ্ছে। খাওয়া শেষ করে বাবা গোলাপ বিড়ি ধরাতো। বাবা কিভাবে যেন কানের মধ্যে বিড়ি গুজে রাখতে পারতো। সেটা কখনও কান থেকে পড়তো না। বিড়িতে টান দিয়েই বাবা বলতো, তুমি বাসায় চলে যাও। বিশ্রাম নাও।

আমাদের পাশের গ্রামের নাম ছিলো বিলবকরী। সেই গ্রামে বছরে একবার 'ওরশ' হতো। বাবার সাথে বেশ কয়েকবার বিলবকরী গ্রামে গিয়েছি। ওরস উপলক্ষ্যে মেলা বসে যেত। দূরদূরান্ত থেকে লোকজন আসতো। পালা গান হতো সারারাত। দুই বাউল নেচে নেচে গান করতো। গানের মধ্যে এক বাউল আরেক বাউলকে প্রশ্ন করতো। নেচে নেচে গেয়ে গেয়ে এক বাউল অন্য বাউলের প্রশ্নের উত্তর দিতো। বাবা বলতো তুমি ঘুমাও। ভোরে ডাক দিবো তোমাকে। ফজরের নামাজের পর খিচুড়ি দিতো সবাইকে।

চরবানা গ্রামে হতো নৌকা বাইচ। বাবা একবার নৌকাবাইচ খেলায় নিজের নাম দিয়েছিলো। আমি শিবচর ব্রীজের উপর থেকে বাবাকে দেখেছিলাম। বিশাল এক নৌকা। নৌকা ভর্তি মানুষ। বাবা ছিলো নৌকার মাছখানে। বাবার হাতে বৈঠা। আমার এখনও চোখে ভাসে- বাবা মাথায় লাল গামছা বেধেছিলো। সেবার বাবা নৌকা বাইচ খেলায় চ্যাম্পিয়ন হয়েছিলো কিনা আমার সঠিক মনে নাই। বাবাকে জিজ্ঞেস করেছিলাম। বাবা বলল, সে কখনো নৌকাবাইচ খেলেই নি।

বাবা আমাকে একদিন স্কুলে ভর্তি করিয়ে দিলো। সেদিন আমি খুব খুশি হয়েছিলাম। হেড স্যার বলেছিলেন, মন দিয়ে পড়। শিক্ষাই হবে তোর সম্পদ। স্যার আমাদের পরিবারের অভাবের কথা জানতেন। স্কুলের সব স্যার আমাকে খুব ভালোবাসতেন। কারন আমি লেখাপড়ায় খুব ভালো ছিলাম। জগা স্যার আমার মাথায় হাত রেখে বলেছিলেন- খুব লেখাপড়া কর। তাহলে পেট ভরে ভাত খেতে পারবি নিজের পছন্দ মতো মাছ মাংস দিয়ে। স্যারের কথা সত্যি হয়েছে।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০২১ রাত ১:০৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×