somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারিয়ে যাওয়া বন্ধুরা...

২০ শে আগস্ট, ২০১১ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বন্ধু ভাগ্যটা বেশ ভালই বলতে হয় কিন্তু 'হারাচ্ছে সব,বারাচ্ছে ভীড় হারানোর তালিকায়'।ওরা হয়ত কোনদিনও জানতে পারবে না,আমি ওদের কতটা ভালবাসি;কতটা অনুভব করি।অথচ এরাই আমার কাছ থেকে চলে গেছে এই অজুহাতে যে,আমি বড্ড স্বার্থপর..।আসলেই আমি স্বার্থপর রে,বড্ড স্বার্থপর তা না হলে কেন একা একা তোদের কথা ভাবব,মন খারাপের দিনে কেন তোদের কথা ভেবে মন ভাল করব,বল?
সাথু,সবার আগে তুই-ই আমকে 'ফেয়ারওয়েল'টা দিয়ে দিলি!তোর মনে পড়ে,তুই আমাকে লিখেছিলি,'অন্তরাত্মার মত সারাজীবন তোর পাশে থাকব.।'পাশে কিন্তু থাকিস নি সাথু,আমি কিন্তু ঠিকই থাকতে চেয়েছিলাম.।কি করে পারলি সাথু ভুলে যেতে?শরিফ স্যারের বাসায় পিকনিক,অভি স্যারের ফি্লোসফি,মিল্টন স্যরের ভাব,অনাদি স্যার এর বকা-কিছুই কি মনে পড়ে না?তোকে পাগলের মত খুঁজেছি.।।যখন তোর নাম্বার থেকে শুনতে পেয়েছি সুমিষ্ট যান্ত্রিক গলা,'দুঃক্ষিত,আপনার কাংখিত নাম্বারে..।'তখন আমার আর কী-ই বা করার ছিল,বল?তারপরেও আমি স্বার্থপর,তাই না?
রেবেকা,কেমন আছিস?কত্তদিন তোকে দেখি না.।চিকিৎসাবিজ্ঞানের ঢাউস বইগুলোর নিচে কি তোর আবেগ সব চাপা পড়ে গেছে?বলতে পারিস,আমি কেন ঐ বইগুলো কে আপন করতে পারি না?তোকে ফোন দিলে কোন সাড়া পাই না।হয়ত আমার সাথে কথা বলার চেয়ে তোর টার্মে ফার্স্ট হওয়া টা বেশী জরুরী!
তুর্য,তোর মনে আছে,আমরা কলেজ ছুটির পর বাসা পর্যন্ত হেঁটে এসে আবার কলেজেই ফিরে যেতাম!আমি কিন্তু কিচ্ছু ভুলি নি।কী করে ভুলি,বল তো?এখনও যখন 'ছেলে-মেয়ে বন্ধু হতে পারে না' বলে সবাই আমার সাথে ঝগড়া করে,তখন তো আমি তোর উদাহরণ টেনেই জোর গলায় বিরোধিতা করি!বিকালে জারন-বিজারন অংক করতে বসে মারামারি ছাড়া আমাদের আর কিছুই করা হত না,মনে আছে?জানিস,জারন-বিজারনের অংকগুলো এখনও আমি ভাল বুঝি না!
স্বরাজ,'কাকে যেন ভালবেসে,আঘাত পেয়ে যে শেষে' তুই এখন কোথায় আছিস,কেমন আছিস?কষ্ট হয় এটা ভেবে,এতদিন পরেও তোর কষ্টটা তুই আমার সাথে ভাগ করতে শিখলি না!অথচ দেখ,ধানমণ্ডি থেকে শুরু করে পাবলি্ক লাইব্রেরি,শাহবাগ কিছুই চষে বেড়াতে আমদের বাকি ছিল না!তারপরও হয়ত কখনো ভাল বন্ধুই ভাবিস নি.!
আমি জানি,আমি স্বার্থপর।আমি কেবল নিজের কথাই ভাবি।আমি প্রকাশ করতে পারি না,তোদের কতটা ভালবাসি-এটাই আমার ব্যর্থতা.।বিশ্বাস কর,আমি আর স্বার্থপরের মত একা একা তোদের মনে করতে চাই না.।তোদের মতই সব ভুলে যেতে চাই।আমাকে একটু শিখিয়ে দিয়ে যা না,কিভাবে সব ভুলে যেতে হয়!ভুলে থাকতে হয়!আমিও যে তোদের মত খুব 'স্বার্থহীন' হতে চাই!!!
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১১ রাত ১:২৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×