somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এসক্লিপিয়াসের ছড়ি এবং কিঞ্চিত গ্রীক রূপকথা

১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা প্রায়ই স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন লোগোতে দেখি একটা ছড়ি বা কাঠির গায়ে পেঁচানো সাপ থাকে। সাপের সংখ্যা বেশিরভাগ সময়ে এক কিংবা কখনো কখনো দুই। ছড়ির গায়ে জড়িয়ে থাকা একটা সাপ চিকিৎসাবিজ্ঞানে বেশ ব্যবহৃত একটা লোগো । এর সাথে জড়িয়ে আছে রূপকথার গল্প। গ্রীক রূপকথা। এই চিহ্নটা কে বলা হয় রড অফ এসক্লিপিয়াস।
গ্রিক দেবতা এপোলোর ছেলে ছিল এসক্লিপিয়াস। সে মানুষকে সারিয়ে তোলার বিদ্যেয় অসাধারণ পারদর্শিতা অর্জন করেছিল। এসক্লিপিয়াস শিক্ষা পেয়েছিল পিতা এপোলো আর অশ্বমানব কাইরনের কাছে। এসক্লিপিয়াসের গল্পে সাপ কিভাবে আসল তার অনেক বর্ণনা আছে। ভিন্ন ভিন্ন। গ্রিক মিথলজিতে সাপ খুব গুরুত্বপূর্ণ প্রানী হিসেবে বিবেচিত হয়। সাপকে জ্ঞান, রোগমুক্তি আর পুনর্জীবনের সাথে জড়িত বলে ভাবা হয়। এক বর্ণনায় আছে কোন একটা ভাল কাজের প্রতিদান দিতে গিয়ে এক সাপ এসক্লিপিয়াসের কানে কানে রোগমুক্তির গোপনকথা বাতলে দেন। আরেক ভাষ্যমতে, এসক্লিপিয়াস কে একবার গ্লকাস নামে একজনের জীবন বাঁচাতে ডেকে আনা হয়। সে গ্লকাসের জীবন বাঁচাতে না পারায় তাকে বন্দী করে রাখা হউ। বন্দীশালায় এসক্লিপিয়াস একটা সাপ মেরে ফেলে। কিছুক্ষণ পরে আরেকটা সাপ কিছু গাছের পাতা নিয়ে এসে আগের সাপটিকে বাঁচিয়ে তোলে। এসক্লিপিয়াস একই গাছের পাতা ব্যবহার করে গ্লকাসকে বাঁচিয়ে তোলেন। সেই থেকে এসক্লিপিয়াসের সাথে সেই সাপ জড়িত হয়ে গেছে

এপিডিউরাসের রাজা এসক্লিপিস এর একবার চোখের এক ভয়ানক অসুখ হয়। এসক্লিপিয়াসের নাম তখন ছিল হিফিয়াস । হিফিয়াস কে ডেকে আনা হয় রাজার চিকিৎসা করার জন্যে। হিপিয়াস সেই চোখের অসুখ সারিয়ে তোলেন এবং তখন থেকে তার নাম হয়ে যায় এসক্লিপিয়াস। এসক্লিপিয়াস মানুষকে সারিয়ে তোলার বিদ্যেয় তার গুরু এপোলো আর কাইরনকে ছাড়িয়ে যায় । পাতালের দেবতা হেইডিস এসক্লিপিয়াসের এহেন সুনামে খুবই ভীত হয়ে পড়ে। সে জিউসের কাছে তার নামে নালিশ করে। জিউস ও ভয় পেয়ে যায়, পাছে এসক্লিপিয়াস তার এই বিদ্যে সব মানুষকে না শিখিয়ে দেয়। তাই সে এসক্লিপিয়াস কে মেরে ফেলে। এসক্লিপিয়াসের বাবা এপোলো ছেলের মৃত্যুতে খুবই রেগে যায়। এপোলো আর জিউস বিরোধেও জড়িয়ে যায়। সবার শেষে এপোলোর অনুরোধে জিউস এসক্লিপিয়াসকে দেবতা হিসেবে পুনর্জীবিত করেন। এসক্লিপিয়াসের সন্তানদের মাঝে পরিচ্ছন্নতার দেবী হাইজিয়া এবং সার্বজনীন সুস্থতার দেবী প্যানাসিয়া উল্লেখ্য।
পৃথিবীর বিভিন্ন জায়গায় এসক্লিপিয়াসের মন্দির ছড়িয়ে ছিটিয়ে আছে। মানুষকে সুস্থ করার বিভিন্ন ক্রিয়াকর্মে তার অনুসারীরা একজাতের নির্বিষ সাপ ব্যবহার করত এসব মন্দিরে । ধারণা করা হয় চিকিৎসাবিজ্ঞানের জনক হিপক্রেটিস এমন একটা মন্দিরেই তার কর্মজীবন শুরু করেছিলেন।
এসক্লিপিয়াসের ছড়িতে যদিও একটা সাপ জড়িয়ে থাকার কথা , অনেক জায়গায় একটা ছড়িতে দুইটা সাপ জড়িয়ে থাকার ছবি এখন ব্যবহৃত হচ্ছে। এটা মূলত ভূল । কারণ এক ছড়িতে পেঁচানো দুই সাপ আর পাশে দুইটা পাখা মূলত গ্রিক দেবতা হারমিসের চিহ্ন। সে আরেকদিনের গল্প ...
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৯
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

আপেল নিয়ে যত গল্প পর্ব - ০১

লিখেছেন অধীতি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:১১

আপেল, আমাদের পরিচিত ফল সমুহের ভেতরে অন্যতম। দেখতে সুন্দর, খেতে মিষ্টি এই ফলটির আমাদের জীবনের সঙ্গে মিশে গেছে। আপেল এক অদ্ভুত ফল। বাসায় মেহমানকে আপ্যায়ন থেকে শুরু করে রোগী দেখতে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×