এখন মধ্য রাত-
অন্ধকারে ডুবে গেছে চারদিক
মনেহয় পৃথিবীর প্রদীপটা যেন নিভেই গেছে
ঘুমের ঘোরে ঢলে পড়েছে ধরণী,
গগণের বুক ফাঁটা অশ্রু ধরণীকে ভিজিয়ে দিয়েছে।
মনে হচ্ছে-
ধরণীর সমস্ত দুঃখ কষ্টকে মূছে নিয়ে গেছে
অনেক অনেক দুরে-
শুধু মূছে নিয়ে যায়নি
আমার কষ্ট গুলো
আমার বুক ফাঁটা কান্না গুলোকে-
হঠাৎ প্রশ্ন করতে ইচ্ছে করে
ধরণীর ঐ নিষ্পাপ ফুল গুলোকে
বলতে পার,
আমার কষ্টগুলো জমাট হয়ে থাকে কেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


