প্রসঙ্গঃ ‘ন্যাড়ী কুত্তার মতো পিটামু'
- ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের এই বক্তব্য শুনে আমাদের গ্রামাঞ্চলে বহুল প্রচলিত একটি কথা সবাইকে মনে করিয়ে দিচ্ছে আর তা হলো-''বাঁশ গাছের গোড়া থেকে বাঁশ গাছই জন্মে কখনই ভেন্না গাছ জন্মে না।"
আমরা সবাই জানি, মাত্রই কয়েকদিন আগে নাজমুলের সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, ছাত্রলীগের আজীবন সদস্য ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 'বিএনপি'র সিনিয়র ভাইস-চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজনৈতিক যুক্তিতর্কে' ভূলুন্ঠিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তার 'স্বভাবসুলভ ভঙ্গিতে অশালীন ভাষা প্রয়োগের নতুন রাজনৈতিক কুসংস্কৃতি শুরু করেছেন'।যার ধারাবাহিকতায় আজ নাজমুলের এই অশালীন কথার ফুলঝুরি জাতিকে অবাক বিস্ময়ের সাথে দেখতে বা শুনতে হচ্ছে।ভাবতে অবাক লাগছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং একটি অন্যতম ছাত্র সংগঠনের প্রধান নেতা প্রতিপক্ষ সিনিয়র রাজনৈতিক নেতৃত্ব সম্পর্কে যে ভাষা প্রয়োগ করেছেন তা সদরঘাট বা গাবতলীতে কর্মরত কুলি শ্রমিকরাও আজকাল ব্যবহার করেন কিনা সন্দেহ আছে।
বাস্তবিকভাবে আমাদের জাতির দুর্ভাগ্য, দেশের একটি প্রধান রাজনৈতিক দলের প্রধান নেত্রীর কাছ থেকে আগামী প্রজন্মের নেতৃত্ব হাতে-কলমে যে অশালীন বাক্য ব্যবহার শিখছেন, যার প্রভাব বাংলাদেশের রাজনীতিকে ভবিষ্যতে ভয়ংকরভাবে কলুষিত করবে।
এথেকে মুক্তি পাওয়ার একটাই পথ, আমাদের রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বেকে ভাষা প্রয়োগের ক্ষেত্রে আরো সচেতন হতে হবে ,এক কথায় বললে ''জিহবার লাগাম টেনে ধরতে হবে'' অন্যথ্যায় এর পরিনাম আমাদের সমগ্র জাতির জন্য কেবলমাত্র হতাশাই বয়ে নিয়ে আসবে।
রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বেকে ''জিহবার লাগাম টেনে ধরতে হবে''
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রম্য: পর্নের সেকাল একাল!
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
দেশভাগ এবং ধর্ম- অধর্ম

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন
জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন
শব্দের শক্তি, ভাষার মাধুর্য....
এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন
উচ্চবংশীয় ছাগল!

এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।