somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফ অব Dুবাই যাপিত জীবন-৫

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জায়গার মায়া থাকেনা মানুষের মায়া থেকে যায়; আবার কখনো কখনো মানুষ গুলির উজ্জ্বল উপস্থিতির মাঝে ফেলে আসা স্থানের প্রকৃতি ও মন কে উদাস করে দেয়। মুম্বাইয়ের বর্ষা আমাকে টানত,ঝুমঝুম সমস্ত দিনরাত টানা তিনচার দিন।গুরগাওয়ের রুক্ষ প্রকৃতি ও শীত কেটে যাওয়া মনোরম বাতাসে রঙিন হয়ে উঠে, নাম নাজানা কত ফুলফোটে সেখানে্‌!! বুকভরে নিঃশ্বাস নিলে মনেহয় আমার দেশের এক টুকরো বসন্ত বাতাস মায়া ছড়িয়ে গেল।সিংগাপুরে'র প্রকৃতি আবার দেশেজ আত্মীয় টানে আপন করে নিয়েছিলো।

আরব'দের এ শহরে এসছি বছর তিনেক হয়-
আবহাওয়া,ভাষা,পোশাক পরিচ্ছদ,জাতীগত ভিন্নতা সবকিছু ছাপিয়ে ভালোলাগার জায়গা টুকু দখল করে নিয়েছিলো,স্বল্প দূরত্বে হাতের নাগালে সর্বাধুনিক সুবিধা সহ চমৎকার সব মসজিদ।এখানে মসজিদ মানে "মেয়েদের প্রবেশ নিষেধ "নোটিশ ঝুলানো মসজিদ নয় ছেলেদের পাশাপাশি মেয়েদের আলদা করে রুম দেয়া মসজিদ সব।আর রামাদান মানে তো উৎসব,পথে পথে পথিকদের, সল্প আয়ের লোকদের জন্য ইফতার সেহেরি সবকিছু'ই উদার হস্তে বিলানো হয়।রামাদান মানে মুল্য বৃদ্ধির ভয় নয়,রামাদান মানে ইফতার আর যাকাতের কাপড় বিলানোর নামে আত্ম প্রচার নয়,মানুষ খুনে'র উৎসব নয়।

সে যাইহোক লিখতে বসেছি আমার আজকের মনের তৃপ্তটা নিয়ে,পরিপূর্ণতা নিয়ে।এখানে আসবার পর থেকে'ই মনের সুপ্ত ইচ্ছে ছিলো মসজিদে জামাতের সাথে তারাবি নামাজ আদায়ের,গেলো কয়েক বছরে সেটা সম্ভব হয় নি বেশ কিছু কারনে।এবারে বাসার সবচাইতে কাছের মসজিদে বাসার সব কাজ গুছিয়ে ঠিকঠাক সময়ে হাজির হয়ে জীবনে প্রথম তারাবি নামাজ আদায় করেছি আলহামদুলিল্লাহ।
সমস্ত প্রশংসা অবশ্যই আল্লাহ'র।

বেশ একটু আলদা নিয়মে নামাজ আদায় করা হল,আমাদের শৈশব থেকে শিখে আসা নিয়ম থেকে ভিন্নতর খতম তারাবি নামাজ।যে কোন প্রথম কিছু'র আবেদন ই আলাদা! আর তা যদি হয় ইচ্ছেপূরন হবার মত আনন্দময় ঘটনা,সেটার আবেদন হয় আরও বেশি।

আমাদের দেশে এবং সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার কাছের জন প্রিয়জন বন্ধু আত্মীয়'দের রোজার মাস শুরু হয়ে মাঝামাঝি তে চলে এসছি যদিও; সবার জন্য রইলো মাহে রমজানের শুভ কামনা!!
আশা করছি আপনাদের সবার প্রার্থনায় আমাকে রাখবেন। হ্যাপ্পি রামাদান!!!

অগ্রিম ঈদ মোবারক !!!!!!



ছবিঃ- আমি নিজে;
যে মসজিদে নামাজ আদায় করছি সেই মসজিদের।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:২০
৪৮টি মন্তব্য ৪৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প।। অন্ধ আয়নার গল্প।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ২৬ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩৫







অন্ধ আয়নার গল্প
দ্বীপ সরকার


ঘরটা খুব বড় নয়। এর ভেতরে এক ধরনের নীরবতা ছড়িয়ে আছে। দেয়ালগুলোর অবস্থা এমন যে, সিমেন্ট বালু কোথাও ঝুর ঝুর করে পরছে। জানালার পাশে দাঁড়িয়ে থাকা... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না।

লিখেছেন লিংকন বাবু০০৭, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:২৬

Dr. Jahangir kabir স্যারের কোন পরামর্শ বা উপদেশ নতুন কিছু না। আর এগুলো কোন কিছুই তার বানানো না। একেকটির বয়স শত বছর থেকে কিছুর ইতিহাস হাজার বছরের ও।
যদিও সে... ...বাকিটুকু পড়ুন

নদীর টানে, সবুজের গানে

লিখেছেন মাকার মাহিতা, ২৬ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:৩৫

বয়ে চলে নদী দূর হতে দূরে,
অনন্তকালের শান্ত এক সুরে।
তার দুই কূলে রূপের মেলা,
সবুজ প্রকৃতির মিষ্টি খেলা।
হাওয়ায় দোলে ঘাস আর বন,
আকাশের সাথে মেলায় মন।
নদীর জলে আলোর ঝিলিক,
বাতাসে মেশে পাখির কিচিরমিচির।
গাছের ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

"এ ট্রাজেডি অর ট্রাজেক্টরি অফ লাভ" (পর্ব-৩)

লিখেছেন তাহমিদ রহমান, ২৬ শে জুলাই, ২০২৬ রাত ১০:০৩

৩. নিষিদ্ধ স্বর্গ


পরদিন দুপুরবেলা। ইলির আকাশ আজ কিছুটা পরিষ্কার, মেঘের ফাঁক দিয়ে ফ্যাকাশে রোদ উঁকি দিচ্ছে।
ক্লারা তার ট্রাভেল এজেন্সির অফিসের ডেস্কে বসে কফি খাচ্ছিল। গতকাল ব্যাংকের সেই তরুণ এশীয় অফিসারটির... ...বাকিটুকু পড়ুন

×