somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভ্রমণ কাহিনী : ইকোপার্ক ও বোটানিক্যাল গার্ডেন, সীতাকুন্ড

২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম শহরের সকল সৌন্দর্য ছড়িয়ে রয়েছে, চট্টগ্রাম শহর থেকে কিছুটা বাহিরে। তেমনি একটা জায়গা হচ্ছে, বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক, সীতাকুন্ড।

চট্টগ্রাম শহরের একেখান মোড় থেকে, হাইওয়ে বাসে মাত্র ৩০ টাকায়, যাওয়া যায় সীতাকুন্ড ইকোপার্ক।
সেখানে নেমে, চাইলে, শুকনো খাবার দোকান থেকে, কিনে নিতে পারেন। তার কারণ হচ্ছে, ইকোপার্কের ভিতর, সব কিছুর দাম ডাবল।

প্রধান সড়ক থেকে প্রায় ১৫ মিনিটের পথ হাঁটলেই, ইকোপার্কের প্রধান গেইট।
সেখান থেকে ২০ টাকা টিকেট করে, ভেতরে ডুকলেই, যেনো সৌন্দর্যরূপ ধরা পড়ে, ইকোপার্কের।

পুরা ম্যাপটা একবার চোখ ভুলিয়ে নিতে পারেন। ইকোপার্কের প্রধান আর্কষণ হলো ২টি ঝর্ণা : সুপ্তধারা এবং সহস্রধারা।

ভেতর থেকে সিএনজি করে ঝর্ণায় যাওয়া যায়। সিএনজি নেওয়াটা হবে, চরম বোকামি।

হেঁটে হেঁটে নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার মতো এডভেঞ্চার আর কি হতে পারে !

এ ইকোপার্কটি কাপলদের জন্য সেরা একটি জায়গা। আপনি গেলেই, একটু পর পর কাপলদের, প্রেম নিয়ে ব্যস্ত থাকতে দেখবেন।

আপনি যখনি একটু হাঁপিয়ে উঠবেন, তখনি দেখবেন, আপনার বিশ্রামের জন্য, সুন্দর, ছায়াযুক্ত বসার ব্যবস্থা করে রাখা হয়েছে।

আপনি যখন ২য় বিশ্রামের জন্য থামবেন, তখন আপনার চোখ জুড়িয়ে যাবে।
সামনে নীল সমুদ্র এবং সমুদ্র পেরিয়ে একটি দ্বীপ "সন্দ্বীপ " দেখা যাবে এইখান থেকে।

এভাবে আপনি ৫০ মিনিট হাঁটার পর এবং সমতল ভূমি থেকে ১০২০ফুট উপরে উঠে সহস্রধারার মুখ দেখতে পাবেন। এখানে সামান্য বিশ্রাম নিতে পারেন । এখন থেকে অনেক দূরে সহস্রধারার একাংশ দেখা যায়। আপনার মন চাইবে এখনি সেখানে যেতে।

এবার এখান থেকে ঝর্ণা দেখা এবং ভিজার উদ্দেশ্যে আপনাকে নামতে হবে ৪৮৩ টি সিঁড়ি ।
আপনি সিঁড়ি বেয়ে নামনে ও হাঁপিয়ে যাবেন, তাই পথিমধ্যে রাখা হয়েছে আবার ও বিশ্রামের ব্যবস্থা।

অনেক কষ্ট করেছেন না ? যখনি দেখবেন ঝর্ণা, তখনি আপনার মনটা ফুরফুর আনন্দে ভরে যাবে।
আপনি অবশ্যই এক্সটা কাপড় নিয়ে যাবেন, তা না হলে, গোসল করতে প্রবলেমে পড়বেন।
এখানে অনায়াসেই গোসল করতে পারেন। কোন বিপদের আশঙ্কা নেই।

আরেকটা কথা মনে করিয়ে দি, যতটুকু হেঁটে আসবেন, চেষ্ঠা করবেন, রাস্তার মধ্যে দিয়ে হাঁটার জন্য। কারণ, এখানে প্রচুর জোঁকের ভয়। এখানে এমন কেই নেই যে, জোঁকের কবল থেকে রক্ষা পায় নি।

ঝর্ণার উপর উঠতে চাইলে, আপনাকে ঝর্ণা অভিমুখের ডানপাশে, একটি রাস্তা আছে, খাড়া সেটি দিয়ে উপরে উঠতে হবে।

একটি সত্যিকারের এডভেঞ্চারের স্বাদ পাবেন এখানে। খুব সতর্কতার সাথে উঠতে হবে। উপরে উঠে, সামান্য বামে হেঁটে, আবার সামান্য একটু নামলেই পেয়ে যাবেন, ঝর্ণার উপরের অংশ।
কিন্তুু সত্যিকার অর্থে, একটি ঝর্ণা কোথ থেকে শুরু, সেটা আপনি খুঁজে পাবেন না।

ফিরার সময় আবার ৪৮৩ টি সিঁড়ি, বেঁয়ে উপরে উঠে, যখন সিএনজি দেখবেন প্রধান গেটে আসার জন্য, তখন ভাড়ার কথা শুনলেই মনে হবে, আপনি ঢাকা যাবেন, তার ভাড়া চাওয়া হচ্ছে!

নিচে নেমে, আপনি রেস্ট নিতে পারেন, ছোটদের জন্য করা শিশুপার্কের পাশের ব্রীজে।

এতোঘুরে আপনি হয়তো অনেক টার্য়াড । প্রচুর ক্ষিধে নিয়ে আপনি আরেকটু কষ্ট করে, প্রধান সড়কে এসে, সীতাকুন্ড চলে আসেন। এখানে, আপন নিবাস নামক রেষ্টুরেন্টে আপনি খেয়ে প্রচুর তৃপ্তি নিয়ে বাসায় ফিরতে পারবেন..

সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

ডাইভারসিটি ভিসা লটারি আবার চালুর নির্দেশ আদালতের

লিখেছেন শিমুল মামুন, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৬



যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ইমিগ্র্যান্ট ভিসা (ডিভি লটারি) লটারির নিবন্ধন আবার চালু করতে ট্রাম্প প্রশাসনকে নির্দেশ দিয়েছেন একটি ফেডারেল আদালত। আগামী ১ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ শুরু করতে এবং... ...বাকিটুকু পড়ুন

“‘আই হ্যাভ এ প্ল্যান’: ঘোষণার পর রাষ্ট্র কতটা বদলায়?”

লিখেছেন raselabe, ২১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১৪

রাজনৈতিক নেতৃত্বের একটি পরিকল্পনা তখনই কার্যকর রাষ্ট্রীয় কর্মসূচিতে রূপ নেয়, যখন তা ব্যক্তিগত ঘোষণা থেকে বেরিয়ে সুস্পষ্ট নীতি, নির্দিষ্ট দায়িত্ব, বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনা এবং পরিমাপযোগ্য জনকল্যাণের লক্ষ্যে পরিণত হয়।

এখানে নেতৃত্বের প্রথম... ...বাকিটুকু পড়ুন

কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া কি ছিল?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:২৭



কোন কিছুর অস্তীত্ব বিহীন মহাশূন্যে অস্তিত্বের প্রক্রিয়া হলো উদ্ভব। কারণ সৃষ্টি বা তৈরী কারক না থাকা। তাতে কী উদ্ভব হবে এটা অনিদৃষ্ট। কারণ এটা নিদৃষ্ট করার কেউ... ...বাকিটুকু পড়ুন

মক্কা থেকে বদর: মুসলিম ভ্রাতৃত্বের ভূরাজনীতি

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৫


মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ... ...বাকিটুকু পড়ুন

×