somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাড়া কেন ত্রিশ-পঁচিশ?

৩১ শে মে, ২০১৫ রাত ১২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনসার ক্যাম্প থেকে বসুন্ধরা-নতুনবাজার যায় জাবালে নূর পরিবহন। প্রশিকা মোড় থেকে কুঁড়িল চৌরাস্তায় যাওয়ার জন্য খুব ভালো একটি পছন্দ হতে পারতো বাসটি। আফসোস...

সপ্তাহে প্রায় প্রতিদিনই জাবালে নূরে করেই আসা-যাওয়া করি।আকস্মিক একরাতে অফিস থেকে আসার পথে বসুমতি'তে উঠি। ভাড়া ৩০ টাকা চাওয়াতে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। বললাম পিছন থেকে তুলে আসো, দিচ্ছি। হেল্পার ফের আসলে হাসিমুখে বললাম, ভাড়া তো ২৫ টাকা, তুমি ৩০ টাকা কেন চাইছো? সে বললো,'কোম্পানির নিয়ম' ! আমি বললাম, ও তাই?ইয়ে আমি ভাড়া ৪০ টাকা দিবো, যদি সামনে থেকে আর প্যাসেঞ্জার না উঠাও।সে বললো,লোকতো উঠবেই।আমি এবার হাতে হাত ঘষতে ঘষতে বললাম, তোমার কোম্পানি কি বলছে, কালশি থেকে যাত্রী উঠাতেই হবে?সুপারভাইজার রিসিট কাটার পর আনসারক্যাম্প পর্যন্ত গাড়ীর গেট লক থাকবে,এটাই নিয়ম।আর যদি দু'এক জন লোক মাঝপথ থেকে উঠেও তবে দু'একজন লোক ১৫-২০ টাকা ভাড়া দিতেই পারে, তাই না ?তুমি স্বীকার কর যে, ভাই আমি অন্যায় করছি, অবৈধ ভাবে অতিরিক্ত ভাড়া আদায় করছি এবং আমরা লোকাল গাড়ী হয়ে সিটিং গাড়ীর ভাব মারছি।ব্যাস, ভাড়া ৪০ টাকা দিতে আমার খারাপ লাগবে না, প্রমিজ করছি অন্তত আমার সাথে যতদিন তোমাদের পরিবহনের দেখা হবে, একই ভাবে অন্যায় স্বীকার করে ভাড়া চাইলে, আমি ভাড়া ততোদিনই ৪০ করে দিব।আশ-পাশের কয়েক জন যাত্রী'র সমর্থন পেয়েও সবশেষে যুক্তি'র কাছে হেল্পারের অসহায় আত্মসমর্পণ দেখে ওর হাতে ৩০ টাকাই গুজে দিলাম।

আজ রাতে আবার ফিরে আসার সময় জাবালে নূরে উঠলাম,ভাড়া চাইতেই এবার ১৫ টাকা দিলাম। হেল্পার চড়া গলায় বললো, ভাই ভাড়া ২৫ টাকা, আরও দশ টাকা দেন। ডান হাত টা ঘাড়ের পিছনে নিয়ে বললাম, আমারে ২৫ মিনিটে বুঝাও আগে যে, ভাড়া কেন পঁচিশ হবে?নামার আগে ভাড়া যা চাইলে, তাই দিয়ে যাবো।হেল্পার বললো ভাই, আপনি থাকেন আমি পিছন থেকে ভাড়া কাইটা আপনারে আইসা বুঝাইতেছি। ও ফিরে আসলে বললাম ভাই, তোমরা তো লোকাল গাড়ী, সামনে থেকেইতো যাত্রী উঠাবা ! ভাড়া পঁচিশ হয় কিভাবে?আমারে একটু বুঝাও, বুঝাইতে পারলে ১০ টাকা বখশিস থাকবে আলাদা করে।
এই হেল্পারও কোম্পানির নিয়ম বলাতে আমিও এবার আগের কথাগুলো বললাম।এই হেল্পারটা একটু চালাক তাই অনেক সাজিয়ে-গুছিয়ে কথা বলতে পারে, সে বলে ভাই - অনেক যাত্রী সুপারভাইজার মাথা গুনে সাইন করে যাওয়ার পর বলে, ভাড়া নাই ! আমরাতো ভাই তাদেরকেও বাসে রাখি, ফেলেতো দেই না। মাঝে মধ্যে খালি গাড়ী নিয়ে যেতে হয়,আর এটা শেষ টিপ তাই এক-দু'জন উঠে আর কি। আমি বললাম, এই বাস টা তাহলে কোম্পানি থেকে বের হয়ে গেলেই ভালো হয়, শুধু শুধুই কোম্পানিগুলা নাকি প্রায় প্রতি অর্থবছরেই লস করে থাকে।সব ধরনের পরিস্থিতি বিবেচনা করার জন্যই তো কোম্পানি,নাকি? আর বললে না লাস্ট টিপ দেখে...যাই হউক তোমাদের সকাল-রাত সব টিপের কালার ই প্যাসাঞ্জারের কাছে লাল বাত্তির কালার।রাতে যে অজুহাত দেখাও, তোমাদের সেই অজুহাত শুনেই দিনটাও শুরু করি।

সত্যি কথা বলতে কি, কথা না বললে হেল্পারও চেপে ধরতে আসে।নেমে আসার সময় আধ-বয়সী লোকটাকে বললাম, তোমাদের কোম্পানি'র নিয়মে স্পষ্ট বলা আছে যে, সম্মানিত সকল যাত্রী সাধারন কে স্যার বলে সম্বোধন করা বাঞ্জনিয়। কোম্পানির নিয়ম-কানুন কিছু পইড়া নিয়ো। হুদাই ফাল ফাইরো না, বুঝলা? নেমে আসতে ভাড়া সেই পঁচিশ ই দিয়ে আসলাম। তবে খুশি হয়েই দিয়ে আসছি। ভেবেছি প্রতি সপ্তাহে অন্তত একদিন হয় উইক-এন্ডে না হয় শনি বার করে ভাড়া পঁচিশ হওয়ার কারন জানতে চাইবো।

Someone should be initiate the roar against a crime,then criminals will loss of their stamina to think about a crime.Definitely discipline may chose this way to come back again in a society.
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×