
ছবি: পিন্টারেস্ট।
বিভিন্ন কারণে বিগত কদিনে জীবন হয়ে উঠেছে জ্যৈষ্ঠের ফল পাকানো তাপদাহের মতো অসহনীয় মাত্রায় অস্বস্তিকর। তবে থেমে নেই জীবনের বাঁকে বাঁকে বাতাসের নিত্য নতুন মেজবানের বার্তার বহন, আদিত্যের উদয়-অস্তাচলে ছুটে চলার অবিরাম কাহন কিংবা বিহগের কুহরায় চারপাশ ভরার আয়োজন।
এরই মাঝে চুপিসারে একেবারে পা টিপেটিপে জনাকীর্ণ গলিতে আর রুমের জানালা ধারের ব্যালকনির ছোট্ট গাছে এসে দাঁড়িয়েছে হাসনাহেনার দল। থোকায় থোকায় তারার মতো হেসে নিঃশব্দের সুবাসে জানান দিচ্ছে তাদের সশব্দ উপস্থিতি।
যেন বলছে___
"ভয় নেই ওরে__
এ মেঘ ঠিকি সব যাবে সরে
তুমিও যবে আমারি মতন
অর্কিড আগাছা প্রতিকূল বাঁধন
ঠেলে ছুড়ে আপন গন্ধ বেলাবে।"
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২২ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



