খুবই জরুরী এবং আশঙ্কাজনক একটি খবর
০১ লা জুলাই, ২০১৭ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটু আগে খবর পেয়েছি খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ১নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের অন্তর্গত সৌনায়া গা ও ব্রত চন্দ্র কার্বারী পাড়াতে পার্শ্ববর্তী কালাঢেবা নামক এলাকা থেকে শতাধিক সেটলার সংবদ্ধভাবে হামলা চালাচ্ছে। এই গ্রামগুলিতে ত্রিপুরা আদিবাসীদের বসবাস। রাত এগারোটার দিকে সৌনায়া গা গ্রামটি সম্পূর্ণ ধ্বংস করে লুটপাট চালানো হয়েছে এবং ব্রত চন্দ্র কার্বারী গ্রামটিতে চলছিলো নির্বিচার হামলা, মারধর আর লুটপাট। সেটেলারদের সাথে এইসব হামলায় স্থানীয় চৌচালা বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরাও অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। গ্রামের ত্রিপুরা আদিবাসী মানুষজন প্রাণভয়ে পালাচ্ছে বাড়িঘর ছেড়ে।
আপনারা কেউ যদি এখনও জেগে থাকেন, একটু দেখবেন প্লিজ? ওই এলাকার কোনো সরকারি কর্মকর্তা, সাংবাদিক মানবাধিকারকর্মী কিংবা রাজনৈতিক নেতাকর্মী যারাই আপনার পরিচিত আছেন, একটু যোগাযোগ করেন প্লিজ। দেখেন কিছু করা যায় কিনা। যদি কিছুটা হলেও মানুষকে রক্ষা করা যায়। আর দয়া করে করে অন্যদেরকেও বিষয়টি জানান। দেখেন কি করতে পারেন। যদি কারও এই বিষয়ে বিস্তারিত কিছু জানা থাকে বা জানার সুযোগ থাকে, জানাতে ভুলবেন না। এই সেটেলাররা তো আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না রে ভাই!

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভারত বাংলাদেশের অন্যতম বৃহৎ ও নিকটতম বাণিজ্য অংশীদার। ভৌগোলিক নৈকট্য, দীর্ঘ সীমান্ত, পরিবহন সুবিধা এবং পরস্পর-নির্ভরশীল উৎপাদনব্যবস্থার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। কিন্তু এই...
...বাকিটুকু পড়ুননিশ্ছিদ্র পরিকল্পনার পর নিখুঁতভাবে তা মাঠ পর্যায়ে প্রয়োগ করা হলো, অতঃপর আশানুরূপ অথবা আশাতীত ফলাফলও এলো। আপাতদৃষ্টিতে সমীকরণের রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইট হয়ে পরলো কেমন যেন ভারসাম্যহীন।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ১৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭
সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবেই তারেক রহমান ভারতে যাচ্ছেন, যদিও এখন পর্যন্ত সফরটি চূড়ান্ত হয়নি। বাংলাদেশের সম্মতি আদায়- এক্ষেত্রে বাংলাদেশের 'কচিকাঁচা কুটনৈতিকদের' হারিয়ে ভারতীয় 'প্রবীণ কুটনৈতিকরা' জয়ী হয়েছে।
শেখ হাসিনার আমলে... ...বাকিটুকু পড়ুন

যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৫ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:০২

আজ জাতীয় শোক দিবসের।
জাতির পিতাকে আজকের দিনে স্বপরিবারে নির্মম ভাবে হত্যা করা হয়েছিলো। আজ শেখ মুজিবের ৩২ নম্বরের ভাঙ্গা বাড়িতে একজন গিয়েছেন শ্রদ্ধা জানাতে। তার হাতে ফুল...
...বাকিটুকু পড়ুন