বৃষ্টির ছড়া-১
২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টি বৃত্তান্ত
মনসুর আজিজ
টিপটিপ বৃষ্টি
মাছ ভাজা চুলাতে
রিমঝিম বৃষ্টি
চাল ঝাড়া কুলাতে।
টপাটপ বৃষ্টি
কুলগাছ তলাতে
চটাচট বৃষ্টি
চপ্পল চলাতে।
খিলখিল বৃষ্টি
বুবুদের হাসিতে
ঝনাঝন বৃষ্টি
কী-বোডের বাঁশিতে।
পটাপট বৃষ্টি
শুটারের গুলিতে
ফুড়ড়ুত বৃষ্টি
দাদুদের কুলিতে।
টেট টেট বৃষ্টি
খুনিদের গুলিতে
ফুলঝুড়ি বৃষ্টি
রাজনীতি বুলিতে
খটাখট বৃষ্টি
হিল পরা জুতাতে
খুটখুট বৃষ্টি
শিলপাটা পুতাতে।
ছড়ড়াত বৃষ্টি
বাবুদের পিশুতে
লেপটানো বৃষ্টিতে
ঠোঁট মোছে টিসুতে।
আকাশরে কান্না
মাঝরাতে বৃষ্টি
বহুরূপী বৃষ্টি
কবিদের সৃষ্টি।
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন